চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটে তামিম-নাঈমের অন্যরকম লড়াই

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:২৯ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: ব্যাটিং অনুশীলনে সবসময়ই চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তামিম ইকবাল। নেট সেশনে বোলারদের সঙ্গে চলে তার ভীষণ লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অফস্পিনার নাঈম হাসানের সঙ্গে বাঁহাতি ওপেনার আমুদে বিতর্ক, খুনসুটিতে সেরেছেন ম্যাচে নামার প্রস্তুতি।

ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের স্কোয়াডে নেই নাঈম। তবুও তাকে উড়িয়ে আনা হয়েছে সিলেটে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট নেয়া এ স্পিনার তৃতীয় ও শেষ ওয়ানডের দলে বিবেচনায় আসবেন কিনা সেটি নির্বাচকরাই ভালো জানেন। নেটে সাদা বলেও যেভাবে টাইগার ব্যাটসম্যানদের উপর ছড়ি ঘোরাচ্ছেন, তাতে ওয়ানডে ক্যাপ পরতে হয়ত খুব বেশি অপেক্ষা করতে হবে না ১৯ বছরের তরুণকে।

মাঠের পূর্বদিকে পাশাপাশি তিনটি নেটে ব্যাটিং করছিলেন তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। আফিফ ও মিরাজকে বোলিং করছিলেন পেসাররা। প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া আফিফ শান্ত থেকে করেছেন ব্যাটিং। ওয়ানডে দলে থিতু হওয়ার চ্যালেঞ্জ নিয়ে সিলেট আসা মিরাজও ছিলেন চুপচাপ। তামিম যে নেটে ব্যাট করছিলেন, সেটিতে ছিল একদমই ভিন্ন আবহ।

নাঈমের সব ডেলিভারি থেকে কত রান আদায় করে নিতে পারেন সেটি ছিল তামিমের চ্যালেঞ্জ। নাঈম চেষ্টা করেছেন বল যত ডট দেয়া যায়। প্রথম ১০ বলে কোনো রানই নিতে পারেননি তামিম। পরে অবশ্য পুষিয়ে দিয়েছেন। মোট ২১ বল খেলে নেন ১৫ রান।

তামিমকে বোতলবন্দী করে রাখতে পারায় চ্যালেঞ্জে জয়ী মূলত নাঈমই। তামিম অবশ্য নিজেকে ব্যর্থ মানতে নারাজ। নাঈমকে বলছিলেন, শেষ ১১ বলে ১৫ নিলাম, একশর উপরে স্ট্রাইকরেট। মন্দ কী! তামিমের কথা শুনে স্বল্পভাষী নাঈম শুধুই হাসেন।

কিছুক্ষণ পরই বোলিংয়ে বিরতি নাঈমের। খানিকসময় বিশ্রাম নিয়ে তামিম চলে যান মাঝখানের নেটে। ভেট্টরির থ্রোয়ার থেকে ছুটে আসা দ্রুতগতির বলে খেলতে থাকেন দারুণ।

Reneta

তামিম শুরুতে খেলেছেন চার স্পিনারকে। ম্যাচে আম্পায়ার যেখানে দাঁড়ান সেখানে ছিলেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি। আর নেটের পেছনে পেস বোলিং কোচ ওটিস গিবসন। নাঈম ছাড়াও ওই নেটে ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও একজন নেট বোলার।

মিঠুনের কাজটা ব্যাটিং হলেও অফস্পিনে খুব খারাপ করেননি। একাদশে থাকতে হলে তার লড়াই করতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে। যেখানে মাহমুদউল্লাহকে টেক্কা দিতে হলে মিঠুনকেও হয়ে উঠতে হবে অলরাউন্ডার!

নেটে তামিমের লড়াইটা নাঈমের সঙ্গে হলেও সেখানে কথার লড়াইয়ে যোগ দিয়েছিলেন তাইজুলও। এ বাঁহাতি স্পিনারের বলে বেশ কয়েকটি বড় শট খেলেন তামিম। ব্যাটসম্যানকে খ্যাপাতে সেগুলোকে ‘আউট’ বলে দাবি করেন তাইজুল। তর্ক জমার আগেই গিবসন পেছন থেকে জানিয়ে দেন, এটা ছয়। তামিমকে খ্যাপাতে এমন চেষ্টা তাইজুল করলেন আরও কয়েকবার।

আফিফের নেটে দাঁড়িয়ে থাকা ভেট্টরিকে জানিয়ে হঠাৎ করেই নেট ছাড়েন তামিম। অনুশীলনে প্রথম ধাপটা শেষ করেছেন সন্তুষ্টি নিয়েই। পরে গতিময় বলের সামনে দেখান আগ্রাসী মেজাজ। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এমন তামিমকেই দেখতে চাইবে বাংলাদেশ।

তামিম খেলার ধরণ বদলেছেন অনেকদিন হল। শুরুতে নেমে শেষপর্যন্ত টিকে থাকার লক্ষ্য থাকে এ ব্যাটসম্যানের। যতবেশি ওভার ক্রিজে থাকা যায় সেটি তার কাছে দলেরও চাওয়া। যদিও তার স্ট্রাইকরেট নিয়ে আলোচনা-সমালোচনা থামেনি। শুরুতে দেখেশুনে খেললেও খুববেশি সমস্যা হচ্ছে না দলের। তামিমের ইনিংস বড় হওয়া দিয়েই কথা। তিনি লম্বা সময় ক্রিজে থাকলে বাংলাদেশের সংগ্রহটাও যে বড় হয়ে ওঠে বেশিরভাগ সময়ই।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ এক কীর্তির সামনে রয়েছেন তামিম। নামের পাশে ১০৮ রান যোগ করতে পারলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পৌঁছে যাবেন ৭ হাজার রানের মাইলফলকে। একযুগের ক্যারিয়ারে ২০৪ ওয়ানডে খেলা ওপেনার করেছেন ৬,৮৯২ রান। ৬ হাজার রানও সবার আগে ছুঁয়েছিলেন তামিম।। পরে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পৌঁছান একই মাইলফলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমনাঈমমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT