চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সের মাসিক খরচ বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

আগামী মাস থেকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন টেলিভিশন নেটওয়ার্ক নেটফ্লিক্স ডটকম। ইমেইলের মাধ্যমে তাদের ব্যবহারকারীদের এ তথ্য জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

গত সপ্তাহে নেটফ্লিক্স দাম বাড়ানোর বিষয়টি মেইলের মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারেন।

নেটফ্লিক্স দেয়া ওই মেইলে উল্লেখ্য করা হয়, এর ফলে স্ট্রিমিং সেবা গ্রহণকারীদের প্রত্যেককে আগামী মাস থেকে ন্যূনতম ১-২ মার্কিন ডলার বেশি বিল পরিশোধ করতে হবে। দাম বৃদ্ধির বেসিক প্লান অনুসারে প্রতিমাসে ব্যবহারকারীদের ৮-৯ মার্কিন ডলার, দুই ডিভাইসের এইচডি ব্যবহারকারীদের জন্য স্ট্যান্ডার্ড প্ল্যানে প্রতি মাসে ১১-১৩ মার্কিন ডলার এবং প্রিমিয়াম প্ল্যানে ব্যবহারকারীদের ১৪-১৬ মার্কিন ডলার বাড়তি বিল পরিশোধ করতে হবে।

গত জানুয়ারি মাস থেকে দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয় কিন্তু সেই সময় রাজস্ব ভালো থাকায় দাম না বাড়িয়েই আরো বেশি টেলিভিশন শো ও মুভি যোগ করা হয়েছে।

২০১৮ সালে নেটফ্লিক্স তাদের নিজস্ব নতুন শো ও মুভি তৈরিতে ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। তাদের সেই বিনিয়োগ ফলে তারা অনেক পুরষ্কারও অর্জন করেছে। স্ট্রিমিং সেবাদানকারী ওই প্রতিষ্ঠান ‘রোমা’ সিনেমার নির্মাণের জন্য বেস্ট নির্মাতা পুরষ্কারসহ বিভিন্ন টিভি শো নির্মাণের জন্য ২৩টি পুরষ্কার অর্জন করে।

তবে বিশ্লেষকরা বলছে, বর্তমান নেটফ্লিক্স ব্যবহারকারীদের বেশির ভাগই ভালোমানের জনপ্রিয় অনুষ্ঠান নির্মাণের জন্য স্বেচ্ছায় এই বাড়তি মূল্য গুনতে রাজি আছে। তবে দাম বাড়ানোর ফলে আগামীতে অনেক প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় পড়তে হতে পারে।

Reneta

অনলাইন টেলিভিশন নেটওয়ার্ক হিসেবে উত্তর আমেরিকায় নেটফ্লিক্স ডটকম খুবই জনপ্রিয়।মাসিক মূল্য পরিশোধের ভিত্তিতে দর্শক উপভোগ করতে পারে জনপ্রিয় সব মার্কিন সিরিজগুলো। এর মধ্যে রয়েছে নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘জেসিকা জোন্স’, ‘ডেয়ারডেভিল’, ‘নারকোস’, ‘মার্কো পোলো’, ‘সেন্স এইট’, ‘গ্রেস অ্যান্ড ফ্র্যাঙ্কি’সহ বিভিন্ন টিভি শো এবং চলচ্চিত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমেইলনেটফ্লিক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT