চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলালিংক ও জেডটিই’র চুক্তি সই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক জেডটিই-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও জেডটিই কর্পোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিয়াং পেং (জেমস) বাংলালিংক’র অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি সই করেন।

সই করা চুক্তির আওতায় বাংলালিংক আগামী পাঁচ বছর নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধির জন্য জেডটিই-এর পণ্য এবং প্রযুক্তি ব্যবহার করবে।

নেটওয়ার্কে নিয়মিত বিনিয়োগ ও নতুন স্পেকট্রাম ক্রয়ের ফলে ইতোমধ্যেই দেশব্যাপী বাংলালিংক-এর নেটওয়ার্কের গতি বৃদ্ধি ও কভারেজ সম্প্রসারিত হয়েছে। জেডটিই-এর সাথে এই অংশীদারিত্ব বাংলালিংক-এর নেটওয়ার্ক আধুনিকায়নের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “জেডটিই-এর সাথে আমাদের এই চুক্তি বাংলালিংক-এর ভবিষ্যৎমুখী পরিকল্পনা ও সেরা নেটওর্য়াক সেবা দেওয়ার প্রস্তুতিকে প্রতিফলিত করে। সাম্প্রতিক বছরগুলিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কের মান বাড়ানোর জন্য আমরা বিপুল পরিমাণ বিনিয়োগ করেছি। আমরা বিশ্বাস করি, জেডটিই-এর অভিনব প্রযুক্তি ও পদ্ধতি এই ক্ষেত্রে সহায়ক হবে।”

জেডটিই কর্পোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াং জিয়াং পেং (জেমস) বলেন, “নেটওয়ার্ক আধুনিকীকরণের জন্য বাংলালিংক-এর সাথে এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ ও উন্নত ডিজিটাল সেবা দেওয়ার জন্য তাদের যে প্রচেষ্টা তাতে অবদান রাখার জন্য এটি একটি বিশেষ সুযোগ। জেডটিই-এর অভিনব প্রযুক্তি ও সমন্বিত পদ্ধতি তাদের নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি করবে বলে আমরা বিশ্বাস করি।”

Reneta

সম্প্রতি বাংলালিংক ২০২২ সালে কমপক্ষে ৩ হাজার বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর অ্যাক্টিং চিফ টেকনোলজি অফিসার হাসনাত রেজা মাহবুব আলম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার সেম ভেলিপাসাওগ্লু, জেডটিই বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা লিউও ওয়েন চেং (ভিনসেন্ট), জেডটিই গ্রুপ অফিস ফর ভিওন-এর ম্যানেজিং ডিরেক্টর লিয়াও হুই (লিও), ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অফ এশিয়া প্যাসিফিক অ্যান্ড সিআইএস-এর ভিপি শেন হুই এবং প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেডটিইবাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT