চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটওয়ার্ক আধুনিকায়নে একসঙ্গে বাংলালিংক ও হুয়াওয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক হুয়াওয়ে-এর সাথে একটি চুক্তি সই করেছে।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার প্যান জুনফেং বাংলালিংক-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

এই চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে বাংলালিংক-এর ফোরজি কাভারেজ বৃদ্ধি ও নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর জন্য হুয়াওয়ে-এর উন্নত নেটওয়ার্ক সামগ্রী ও প্রযুক্তি অবকাঠামো ব্যবহার করা হবে। বাংলালিংক সম্প্রতি মোট স্পেকট্রামের পরিমাণ ৮০ মেগাহার্জে উন্নীত করেছে, যা দেশব্যাপী ফোরজি সম্প্রসারণের প্রচেষ্টায় সহায়ক হবে।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন,”সারা দেশে দ্রুত গতির ইন্টারনেট ও উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলালিংক নেটওয়ার্ক আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এই প্রচেষ্টায় হুয়াওয়ে-এর মতো বিশ্বমানের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানকে সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি, তাদের প্রযুক্তিগত সহায়তা ও নতুন স্পেকট্রাম নিয়ে আমরা দুই অঙ্কের প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সক্ষম হবো।”

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার প্যান জুনফেং বলেন,”হুয়াওয়ে ২৩ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে সহায়তা করে আসছে। বাংলালিংক-এর নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমাদের উন্নত নেটওর্য়াক সল্যুশন তাদের এই প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। এই চুক্তির ফলে বাংলালিংক গ্রাহকরা আরও ভালো নেটওয়ার্ক ব্যবহারের অভিজ্ঞতা পাবেন।”

সারা দেশে উন্নত ফোরজি সেবা প্রদানের লক্ষ্যে বাংলালিংক চলতি বছরে ৩,০০০টি নতুন টাওয়ার স্থাপন করবে।

Reneta

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর পক্ষ থেকে চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কার, নেটওয়ার্ক সার্ভিস ম্যানেজমেন্ট ডিরেক্টর হাসনাত রেজা মাহবুব আলম এবং প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ডিরেক্টর কে এম জাকারিয়া। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ টেকনিক্যাল অফিসার কেভিন স্যু, চিফ অপারেটিং অফিসার তাও গুয়াংইয়াও, এবং অ্যাকাউন্ট ডিরেক্টর মিজানুর রহমান খান চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংকহুয়াওয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাচ্চাদের মতিগতি বলা অসম্ভব: মেয়ের ক্যারিয়ার প্রসঙ্গে অজয়

পরবর্তী

চলতে চলতে অনেকদূর, ১৮ তে সিসিমপুর

পরবর্তী

চলতে চলতে অনেকদূর, ১৮ তে সিসিমপুর

নতুন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রমিজ রাজা

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT