চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার বলছেন ‘কাভানি-দ্বন্দ্ব’ মিডিয়ার তৈরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বেমালুম অস্বীকার করে গেলেন নেইমার! ব্রাজিলিয়ান তারকার দাবি পিএসজি সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে তার কোন দ্বন্দ্বই নেই। যা কিছু ঘটে গেল গত কয়েকদিনে, সবই সংবাদ মাধ্যমের তৈরি!

গত ৮ সেপ্টেম্বর লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে ম্যাচে পেনাল্টি, ফ্রি-কিক নিয়ে কাভানির সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ান নেইমার। এমনকি উরুগুয়ে তারকাকে ক্লাব ছাড়া করতে মালিক নাসের আল-খেলাফির সঙ্গে নেইমারের দেখা করার খবরও গণমাধ্যমে আসে।

দ্বন্দ্বের সমাধানে পরে হস্তক্ষেপ করতে হয়েছে পিএসজি কোচ উনাই এমেরিকে। আল-খেলাফির পক্ষ থেকে পেনাল্টি না নেওয়ার জন্য কাভানিকে ১ মিলিয়ন ইউরো বাড়তি দেওয়ার খবরও উঠে আসে সংবাদমাধ্যমে।

অথচ নেইমার অস্বীকার করলেন সব। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দেবার পর গ্লোবো স্পোর্টসকে বলেছেন, কাভানির সঙ্গে তার কোন দ্বন্দ্বই নেই। সব গণমাধ্যমের তৈরি, ‘তারা তো অনেক কিছুই তৈরি করে। তারা এমন সব বিষয় নিয়ে এত বেশি বকবক করে, যেগুলোর বাস্তবিক কোন ভিত্তি নেই। তারা ড্রেসিং রুমটাকে সবসময় উত্তপ্ত করে রাখার চেষ্টা করে। আর হাস্যকর সব উপসংহার তৈরি করে। ভবিষ্যতে যেগুলো কোনদিন সম্ভব নয়।’

ভবিষ্যতে কে ফ্রি-কিক আর আর কে পেনাল্টি নেবেন এমন প্রশ্নের জবাবে ‘সিদ্ধান্ত হয়ে গেছে’ বলে উত্তর এড়িয়ে গেছেন নেইমার। যদিও বায়ার্নের বিপক্ষে ম্যাচে একাধিকবার ফ্রি-কিক নিতে দেখা গেছে তাকে।

Reneta

বায়ার্নের বিপক্ষে ম্যাচে গোল পেয়েছেন লিওঁ ম্যাচের দ্বন্দ্বের তিন মুখ্য চরিত্র। নেইমার, কাভানি, দানি আলভেজ এই তিনজনের গোলেই উড়ে গেছে জার্মান জায়ান্টরা। সেই ম্যাচে গোল করে উদযাপনের সময় কাভানিকে আলিঙ্গন করেছেন নেইমার। পরে জোড় গলায় বললেন উরুগুয়ে ফরোয়ার্ডের সঙ্গে কোন দ্বন্দ্বই নেই তার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাভানি-নেইমারপিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT