ফুটবল

নেইমার ফিরছেন, কাভানি জ্বলছেন

নেইমার ফিরছেন, কাভানি জ্বলছেন

নেইমারকে ছাড়া লম্বা সময় খেলেও খুব একটা বিপদে পড়েনি পিএসজি। দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই সপ্তাহে তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন। এই খবরের মাঝে লিগ ওয়ানের ম্যাচে জোড়া গোল করে ঘরের মাঠে গুইনগ্যাম্পের বিপক্ষে দলকে হার থেকে রক্ষা করে ২-২ গোলের ড্র এনে দিয়েছেন কাভানি।

কাভানি সম্প্রতি সময়ে বেশ ভালো করছেন। আগেভাগে লিগ ওয়ানের শিরোপা জেতাতে তার ভূমিকা অনেকখানি।

নেইমারকে নিয়ে পিএসজি বেশ চিন্তায় ছিল। ইনজুরিতে পড়ার পর খবর বেরিয়েছিল ব্রাজিল তারকা দল ছাড়তে পারেন। কিন্তু পিএসজির সর্বশেষ বিবৃতি দেখে বোঝা যাচ্ছে নেইমার বিশ্বকাপের আগে পিএসজিতেই ফিরছেন।

‘শনিবার নেইমারের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পিএসজির চিকিৎসক এরিখ রোল্যান্ড এবং ব্রাজিলের রদ্রিগো লাসমার তাকে পরীক্ষা করেছেন,’ জানিয়ে পিএসজি বলছে, ‘এই পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে নেইমার সুস্থ হয়ে উঠছেন। এই সপ্তাহে তিনি দলের সঙ্গে যোগ দিবেন।’

বিষয়:কাভানি-নেইমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…