চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার ‘পিএসজিতেই ফিরবেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ন ১৪, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিল তারকা নেইমারের পিএসজি ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে দাবি করেছেন তার বাবা। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় পিএসজি ছাড়তে চান বলে কয়েকদিন আগে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। নেইমারের বাবা এবং পিএসজি মালিক এসবকে ‘গুজব’ বলছেন।

অস্ত্রোপচারের পর এই মুহূর্তে রিহ্যাবে আছেন নেইমার। এই মৌসুমে পিএসজির হয়ে খেলার সম্ভাবনা নেই। সরাসরি রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের দলের সঙ্গে যোগ দিতে পারেন।

নেইমারকে দেখতে পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি এখন ব্রাজিলে আছেন। সঙ্গে আছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরও।

খেলাইফিকে নিয়ে নেইমারের দাতব্য সংস্থা পরিদর্শন করতে যান তার বাবা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেইমার সিনিয়র বলেন, ‘পিএসজিতে নেইমারের এখনো ভবিষ্যৎ আছে। ইনজুরি কাটিয়ে সে বর্তমান ক্লাবেই ফিরবে।’

খেলাইফি বলেন, ‘পিএসজিতে নেইমার সুখী। ক্লাবে ফিরতে সে মুখিয়ে আছে। যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগ দিবে।’

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শর্তজুড়ে দেন নেইমারের বাবা এবং খেলাইফি। বলে দেয়া হয়, সংবাদ সম্মেলনে রিয়ালে যাওয়ার ‘গুজব’ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদে বিএনপির নিরঙ্কুশ জয়, গণভোটে দ্বিগুণ ‘হ্যাঁ’ ভোট

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT