চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার নাটকের ‘খেল খতম’ শুক্রবার রাতেই?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দিনকে দিন ফুটবল দুনিয়ার সব আলোচনাকে ছাপিয়ে যাচ্ছে নেইমারের দলবদলের খবর। ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে রীতিমতো ইঁদুর-বিড়াল খেলা খেলছে তার ক্লাব পিএসজি। মুখে বলছে, নেইমারকে তারা বিক্রি করবেই। কিন্তু একই সময়ে আবার বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের বিশাল প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছে।

দিন তিনেক আগে নেইমারকে দলে টানতে পিএসজিকে ১৯০ মিলিয়নের প্রস্তাব দেয় বার্সেলোনা। যদিও আর্থিক প্যাচের কারণে সেটা লোন প্রস্তাব ছিল। তবে বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয় ফরাসি ক্লাবটি।

পুরনো ক্লাব বার্সেলোনার সঙ্গে নেইমারকে দলে টানার চেষ্টায় আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। লাইনে আছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসও। তবে বার্সার একদিন পর বড় অঙ্কের প্রস্তাব দেয় রিয়াল মাদ্রিদ।

Banglabid

নেইমারকে দলে নিতে ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে গ্যারেথ বেল, হামেস রদ্রিগেজ ও কেইলর নাভাসকে দিতে চেয়েছিল রিয়াল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয় পিএসজি।

ক্যাশ অর্থের সঙ্গে যে তিন খেলোয়াড়কে দিতে চেয়েছিল রিয়াল তাদের সম্মিলিত দামও ১০০ মিলিয়নের কম নয়। তারপরও রাজি হয়নি পিএসজি।

এদিকে, দলবদলের সময়সীমাও ধীরে ধীরে শেষ হয়ে আসছে। ২ সেপ্টেম্বর শেষ হবে স্প্যানিশ দলবদলের সময়সীমা। তবে সময় যেটুকুই থাক না কেন, চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নেইমারকে নিয়ে রশি টানাটানি নাটকের ‘খেল খতম’ করতে চায় বার্সেলোনা। দলের সাবেক তারকার জন্য শেষবারের মতো প্রস্তাব দিতে যাচ্ছে বার্সা এবং সেটা শুক্রবার রাতেই।

Reneta

বার্সেলোনাভিত্তিক রেডিও চ্যানেল ‘রেস১’ বলছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই অর্থাৎ শুক্রবার রাতেই নেইমারের জন্য নতুন প্রস্তাব দিতে যাচ্ছে বার্সা। আর এর মাধ্যমেই নেইমার নাটকের অবসান ঘটাতে পারে ক্লাবটি।

নেইমারের আচরণে হতাশ পিএসজির কাতারি মালিক। ফলে তাকে ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু সেটা অর্থের অঙ্কটা ঠিক রেখেই করতে চান নাসের আল-খেলাইফি।

নেইমারকে যেহেতু ছাড়তেই চান, সেহেতু তাকে বিক্রি করে নিজেদের কোষাগারে বড় অঙ্কের অর্থ জমা করতে চান পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। ফলে বার্সা বা রিয়ালের দিক থেকে গ্রহণযোগ্য কী প্রস্তাব আসে সেটা বিবেচনার জন্য এখনো অপেক্ষায় রয়েছে পিএসজি। এই অপেক্ষা শেষ হলেই কেবল চলতি গ্রীষ্মের সবচেয়ে বৃহত্তম ট্রান্সফার কাহিনী শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে আসতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু জ্বরে রাজধানীতে আরেক শিশুর মৃত্যু

পরবর্তী

প্রথমবার হৃতিক-দীপিকা জুটি, ছবির বাজেট ৫০০ কোটি!

পরবর্তী

প্রথমবার হৃতিক-দীপিকা জুটি, ছবির বাজেট ৫০০ কোটি!

রোহিঙ্গা ডাকাতদের গুলিতে যুবলীগ নেতা নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT