চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার ঝলকে শুরু ব্রাজিলের কোপা ধরে রাখার মিশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ পূর্বাহ্ন ১৪, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের বাছাইয়ে টানা দুই ম্যাচে যে কাজটা করেছেন নিখুঁতভাবে, কোপা আমেরিকায় নেমেও একই ঝলক দেখালেন নেইমার। নিজে গোল করলেন, করালেন সতীর্থকে দিয়ে। ভেনেজুয়েলাকে হারিয়ে ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করল টিটের আত্মবিশ্বাসী শিষ্যরা।

সোমবার ভোররাতে ব্রাসিলিয়ার মানে গারিঞ্জা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। গোল এনেছেন মার্কুইনহোস, নেইমার ও গ্যাব্রিয়েল বারবোসা।

লাতিন আমেরিকার মহাদেশীয় শতবর্ষী লড়াইয়ে নেমে করোনা আক্রান্ত স্কোয়াডের তিনভাগের একভাগ খেলোয়াড় বাইরে রেখে নামা ভেনেজুয়েলা মাঠে বেশ ভুগেছে স্বাগতিকদের টানা আক্রমণের মুখে।

বেশকয়েকটি ভালো সুযোগ হাতছাড়ার পর ম্যাচের ২৩ মিনিটে লিড আনে ব্রাজিল। নেইমারের কর্নার থেকে আসা বলে নিয়ন্ত্রণ নিয়ে জালে জড়ান মার্কুইনহোস। ২৬ মিনিটে রিচার্লিসনের গোল অফসাইডের খাড়ায় বাতিল হয়। তাতে ১-০ নিয়েই বিরতিতে যেতে হয়।

মধ্যবিরতির পর ফিরে ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। পেনাল্টিতে আনেন গোল। স্পট কিকের সুযোগ এসেছিল দানিলো প্রতিপক্ষ বক্সে বাজেভাবে ফাউলের শিকার হওয়ায়।

জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেলেও আক্রমণাত্মই খেলতে থাকে ব্রাজিল। শেষদিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করে। প্রতিপক্ষ গোলমুখে টানা দাপটের সুফলও পায়। ৮৯ মিনিটে আসে তৃতীয় গোলটি। নেইমারের বানিয়ে দেয়া বলে জাল খুঁজে নেন বারবোসা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১নেইমারব্রাজিলভেনেজুয়েলালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু মারা গেছেন

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল কর্মী নিহত

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ: ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি

মার্চ ২, ২০২৬

মোহামেডানের উন্নয়নে স্থায়ী কিছু করতে চাই: আরিফুল প্রিন্স

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT