চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-কাভানির গোলে বড় জয় পিএসজির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে সুবিধা করতে না পারলেও লিগে ফিরে চেনারূপেই ধরা দিল পিএসজি। শনিবার স্ট্রাসবুর্গকে ৫-২ গোলে হারিয়েছে উনাই এমেরির দল।

ঘরের মাঠে জোড়া গোল করেছেন এডিনসন কাভানি, একটি করে গোল করেছেন জুলিয়ান ড্রাক্সলার, নেইমার ও অ্যাঙ্গেল ডি মারিয়া।

এই জয়ে ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল পিএসজি। মোনাকো ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে।

গত ডিসেম্বরে চলতি লিগ মৌসুমে পিএসজিকে প্রথম হারের স্বাদ দিয়েছিল এই স্ট্রাসবুর্গই। এদিন শুরুতে এগিয়ে গিয়ে তেমন সম্ভাবনাই জাগিয়েছিল দলটি। ম্যাচের ছয় মিনিটে মিডফিল্ডার জিয়ান অ্যাহোলুর গোলে এগিয়ে যায় অতিথিরা।

অবশ্য সমতা ফেরাতে সময় নেয়নি স্বাগতিকরাও। ম্যাচের ১০ মিনিটে নেইমারের শট বিপদমুক্ত করতে পারেনি অতিথিরা। সুবিধাজনক জায়গায় পেয়ে সেটি জালে ঠেলে সমতা আনেন মিডফিল্ডার ড্রাক্সলার।

ম্যাচের ২১ মিনিটে পিএসজিকে এগিয়ে নেন নেইমার। মিডফিল্ডার জিওভান্নির ক্রসে জাল খুঁজে নেন ব্রাজিল তারকা। চলতি লিগে এটি তার ১৯তম গোল।

Reneta

এক মিনিট পরই ব্যবধান বাড়ান ডি মারিয়া। প্রতিপক্ষ ডিফেন্ডার পাবলো মার্টিনেজের থেকে বলের দখল নিয়ে ৩-১ করেন আর্জেন্টাইন তারকা। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

মূর্তিকারিগর

মধ্যবিরতির পর একটি গোল ফিরিয়ে দেয় স্ট্রাসবুর্গ। ৬৭ মিনিটে স্টেফেন বাহোকেন লক্ষ্যভেদ করেন।

ম্যাচের বাকি অংশটা কাভানিময়। প্রথমে ৭৩ মিনিটে হাভিয়ের পাস্তরের ক্রসে জাল খুঁজে নেন কাভানি। পরে ৭৯ মিনিটে নেইমারের বানিয়ে দেয়া বলে চিপ করে বড় জয় নিশ্চিত করেন উরুগুয়ে ফরোয়ার্ড। যা এবারের লিগে তার ২৩তম গোল ও সর্বোচ্চ। আর এই গোলটিই দারুণ এক রেকর্ডে বসিয়ে দিয়েছে কাভানিকে, পিএসজির মাঠে সর্বোচ্চ ৮৬ গোল করার রেকর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাভানিনেইমারপিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT