চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-এমবাপে-কাভানির সঙ্গে এবার ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নেইমার-এমবাপে-কাভানি আগের ম্যাচেই গোল করেছিলেন। শনিবারও করলেন, তাদের সঙ্গে যোগ দিলেন ডি মারিয়াও। সম্মিলিত নৈপুণ্যে দারুণ জয়ে মাঠ ছেড়েছে পিএসজিও।

নিমেসের মাঠ থেকে ৪-২ গোলের জয় তুলে ফিরেছে পিএসজি। লিগে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৩৬ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। ব্রাজিল তারকার পর দৃশ্যপটে আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। তার গোলে ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডি মারিয়ার বাঁ-পায়ের কর্নার কিক স্বাগতিক গোলরক্ষককে ধোকা দিয়ে সরাসরি জালে জড়িয়ে পড়ে।

নিমেস ঘুরে দাঁড়ায় মধ্যবিরতির পর। ম্যাচের ৬৩ মিনিটে অ্যান্টনিন ববিচন ব্যবধান কমান। ৭১ মিনিটে পেনাল্টিতে আরেকটি গোল ফিরিয়ে দেন তেজি সাভানিয়ের।

পয়েন্ট হারানোর শঙ্কার মাঝে ৭৭ মিনিটে পিএসজিকে আবারও এগিয়ে দেন
এমবাপে। আর যোগ করা সময়ে এডিনসন কাভানি গোল করে বড় জয়ই নিশ্চিত করেন।

যোগ করা সময়ে অবশ্য আরও খানিকটা নাটক হয়েছে। দুদলের দুজন লালকার্ড দেখেছেন। পিএসজির এমবাপে ও নিমেসের সাভানিয়ে। জল ঘোলার শুরুটা করেন সাভানিয়ে, এমবাপেকে ফাউল করে। তারপর মেজাজ হারান এমবাপে, সাভানিয়েকে ধাক্কা দিয়ে ১৮ মিনিটে পাওয়া হলুদ কার্ডের সঙ্গে আরেকটা হলুদ যোগ করে লাল দেখেন। সাভানিয়ে অবশ্য সরাসরি লালকার্ড দেখেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেকাভানিডি মারিয়ানেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT