চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-এমবাপের পিএসজির হয়ে গেলেন রামোস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্কের যতি টানার আগে থেকেই ফিসফাস চলছিল ফ্রান্সের বিমান ধরছেন সার্জিও রামোস। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণাও। লিগ ওয়ানে নেইমার-এমবাপের ক্লাবের সঙ্গে স্প্যানিশ তারকার দুই বছরের চুক্তি হয়ে গেছে।

ফ্রি এজেন্ট হয়ে পিএসজিতে গেলেন ৩৫ বছর বয়সী সেন্টারব্যাক। রামোস ও পিএসজির চুক্তি হয়েছে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত লিগ ওয়ান জায়ান্টদের জার্সিতে খেলার। বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে ফ্রেঞ্চ ক্লাবটি।

চুক্তি সেরে পিএসজিকে যত বেশি সম্ভব শিরোপা এনে দিতে সাহায্য করতে চাওয়ার কথা বলেছেন রামোস।

পিএসজিতে সাবেক দুই সতীর্থের দেখা পাবেন রামোস। কেইলর নাভাস ও অ্যাঞ্জেল ডি মারিয়ার সঙ্গে বার্নাব্যুতে খেলেছেন। তিন স্প্যানিশ সতীর্থ আন্দ্রে হের্রেরা, পাবলো সারাবিয়া ও সার্জিও রিকোকেও পাবেন সেখানে।

গত মাসে রিয়ালের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের শেষটা মনমতো হয়নি রামোসের। জুনের ৩০ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল রিয়ালের সঙ্গে চুক্তির। সেটির দুসপ্তাহ আগেই ছাড়াছাড়ি হয়ে যায় বার্নাব্যুর অন্যতম সফল খেলোয়াড়ের সঙ্গে ক্লাব মাদ্রিদের।

রামোস চাচ্ছিলেন দুই বছরের নতুন চুক্তি। কিন্তু রিয়াল তার সাথে কেবল এক বছরের চুক্তি বাড়াতে গো-ধরে ছিল। এমনকি রিয়ালে বেতন কমাতেও রাজি হয়েছিলেন তিনি। বর্তমানের চেয়ে ১০ শতাংশ বেতন কম নিতেন।

Reneta

রিয়াল তবু দুবছরে সায় দেয়নি। ফলাফল, দলটির অন্যতম সফল ডিফেন্ডারের সঙ্গে মাদ্রিদ রাজাদের পথ ছিন্ন হয়ে যায়। অন্যদিকে পিএসজি রামোসকে দুই বছরের চুক্তিই দিলো।

রামোস-রিয়াল গল্পটা কিংবদন্তি পর্যায়ে পৌঁছে থামল। দেড়যুগের কাছাকাছি, দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ছিল দুপক্ষের। সেই ২০০৫ সালে, সেভিয়া থেকে রিয়ালে এসেছিলেন। তখনকার কোনো স্প্যানিশ ডিফেন্ডারের রেকর্ড ট্রান্সফার ছিল। দীর্ঘ যাত্রায় এনেছেন বহু সাফল্য।

রিয়ালে ৬৭১ ম্যাচে করেছেন ১০১ গোল। শিরোপাও জিতেছেন শোকেস ভরে! মোট ২২টি। চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ ৪বার করে, লা লিগা ৫বার। জিনেদিন জিদানের কোচিংয়ে, ক্রিস্টিয়ানো রোনালদোকে সঙ্গী করে, টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্মৃতি সঙ্গী করে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে গেলেন স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী রামোস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চুক্তিপিএসজিফ্রেঞ্চ লিগ ওয়ানরামোসরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT