চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের হ্যাটট্রিকে পিএসজির রাজকীয় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে পিএসজি। বুধবার রাতে গ্রুপপর্বের ম্যাচে সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সাঁ সাঁ।

২০ মিনিটে ফরাসি দলের হয়ে প্রথম গোল করেন নেইমার। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা। কাঙ্ক্ষিত হ্যাটট্রিক অবশ্য আসে ম্যাচের ৮১ মিনিটে।

চ্যাম্পিয়ন্স লিগে এতদিন পর্যন্ত ৩০ গোল করে কাকাই ছিলেন এই প্রতিযোগিতায় ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু এদিন হ্যাটট্রিক করে নেইমার শুধু দলকেই বড় ব্যবধানে জেতাননি, সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন স্বদেশী কাকার রেকর্ডও। ফলে চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে কাকার সঙ্গে ব্রাজিলীয় সর্বোচ্চ গোলদাতা নেইমারই।

নেইমারের হ্যাটট্রিকের দিনে দারুণ এক গোল করেন এডিনসন কাভানিও। পিছিয়ে ছিলেন না অ্যাঞ্জেল ডি’মারিয়া এবং কাইলিয়ান এমবাপে। দুজনেরই একটি করে গোল করেন। রেড স্টারের হয়ে সান্ত্বনার গোলটি করেন মার্কো মারিন। যদিও ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি পিএসজি।

২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে প্রথম গোল নেইমারের। এর দু’মিনিট পরেই কাইলিয়ান এমবাপের সঙ্গে যুগলবন্দিতে তার দ্বিতীয় গোলটি করেন। বিরতির আগে আরও দুই গোল করে পিএসজি। ৩৭ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন কাভানি। চার মিনিট পরেই ব্যবধান বাড়ান ডি’মারিয়া।

পিএসজির হয়ে এ দিনই তার পঞ্চাশতম ম্যাচটি খেলতে নেমেছিলেন এমবাপে। যা স্মরণীয় করে রাখেন ২৩তম গোলটি করে। তবে এই গোলের চার মিনিট পরেই রেড স্টার বেলগ্রেডের হয়ে একমাত্র গোলটি করেন সাবেক জার্মান ফুটবলার মার্কো মারিন।

Reneta

ম্যাচের ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে বার্সেলোনার হয়ে সেল্টিকের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হ্যাটট্রিক করেছিলেন নেইমার। এবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে লিভারপুলের কাছে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল পিএসজি। কিন্তু ঘরের মাঠে স্বমহিমায় ফিরল ফরাসি চ্যাম্পিয়নরা।

তবে পিএসজি জিতলেও হেরে গেছে ইংল্যান্ডের কুলিন ক্লাব লিভারপুল। ইতালির ক্লাব নাপোলির কাছে ১-০ গোলে হেরেছে অল রেডরা।

বুধবার রাতের চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল

বার্সেলোনা (৪): টটেনহ্যাম (২)
নাপোলি (১): লিভারপুল (০)
পিএসজি (৬): রেড স্টার (১)

অ্যাটলেটিকো মাদ্রিদ (৩): ক্লাব ব্রুজে (১)
বরুসিয়া ডর্টমুন্ড (৩): মোনাকো (০)
লোকোমটিভ মস্কো (০) শালকে জিরোফোর (১)
আইন্দহোভেন (১): ইন্টার মিলান (২)
পোর্তো (১): গ্যালাতসারে (০)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য রক্ষায় নানা কর্মকাণ্ড

পরবর্তী

রোহিঙ্গা: মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ

পরবর্তী
রোহিঙ্গা-মিয়ানমার-জাতিসংঘ

রোহিঙ্গা: মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ

কোটা বহালের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT