চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের শীর্ষে ওঠার রাতে জোড়া সমস্যায় মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বেসিকতাস, চেলসি, ম্যানচেস্টার সিটি, পিএসজি, টটেনহ্যাম হটস্পার। নকআউটের বাকি আটটা জায়গায় জন্য লড়াই অন্য ১৪টা দলের।

মঙ্গল ও বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের শেষ লড়াই। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ, বাসেল, সিএসকে মস্কো, জুভেন্টাস, লেইপজিগ, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব।

গ্রুপ বি’তে দুই বড় দলের লড়াই মঙ্গলবারই। পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ। দুটো দলই শেষ ষোলোয় ওঠা নিশ্চিত করে ফেলায় অ্যালিয়েঞ্জ অ্যারেনায় লড়াই গ্রুপ শীর্ষে থেকে শেষ করার। প্রথম ম্যাচে বায়ার্নকে ৩-০ হারিয়েছে নেইমারের পিএসজি। বুন্দেসলিগার দলকে গ্রুপ শীর্ষে শেষ করতে হলে অন্ততপক্ষে চার গোলে জিততে হবে।

নেইমারের শীর্ষে ওঠার রাতে আবার জোড়া সমস্যা মাথায় নিয়ে মাঠে নামছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর পুরনো ক্লাব স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে মাঠের বাইরে নানা সমস্যায় আক্রান্ত বার্সা মহাতারকা।

এক দিকে ভাই মাতিয়াস। অন্য দিকে আর্জেন্টিনার দুষ্কৃতিকারী দল। এই জোড়া সমস্যার মুখে এখন এমএল টেন! বেআইনিভাবে নিজের কাছে পিস্তল রাখার অভিযোগ উঠেছে মেসির ভাই মাতিয়াসের বিরুদ্ধে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাতে সাড়ে তিন থেকে আট বছর পর্যন্ত জেল হতে পারে তার। এরমধ্যে আবার আর্জেন্টিনায় মেসির মূর্তি ভেঙে এক দল দুষ্কৃতিকারী।

মাঠের বাইরের সমস্যার সঙ্গে সঙ্গে মাঠের ভিতরের সমস্যার মুখেও পড়তে হতে পারে মেসিকে। কারণ বার্সেলোনার নির্ভরযোগ্য মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার চোট। স্যামুয়েল উমতিতিরও চোট। দুই নির্ভরযোগ্য ফুটবলারের অনুপস্থিতি বেশ চিন্তায় ফেলেছে আর্নেস্টো ভালভার্দের দলকে।

Reneta

পাঁচ ম্যাচে ১১ পয়েন্টে নিয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষস্থানে রয়েছেন সুয়ারেজ-মেসিরা। একই সংখ্যক ম্যাচ খেলে সাত পয়েন্ট স্পোর্টিং লিসবনের। ফেভারিট হলেও মাঠের ভেতরে ও বাইরের চাপ সামলে তাই রোনালদোর সাবেক ক্লাবের বিরুদ্ধে নামতে হবে ফুটবল সম্রাটকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগনেইমারমেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুদের জন্য মেসেঞ্জার আনল ফেসবুক

পরবর্তী

সাত পাঁকের বাঁধনে পাওলি দাম

পরবর্তী
চ্যানেল আই অনলাইন-পাওলি দামের বিয়ে

সাত পাঁকের বাঁধনে পাওলি দাম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লেকহেড স্কুল: মন্ত্রণালয়ের অধীনে ‘ম্যানেজিং কমিটি’ গঠনের নির্দেশ

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT