চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের বাড়িতে রিয়ালের ‘গুপ্তচর’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোর শূন্যস্থান পূরণে নেইমারের পেছনে একদম কোমরবেঁধে নেমেছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকাকে পটাতে চেষ্টার কমতি রাখছে না লস ব্লাঙ্কোসরা। চেষ্টার একটা উদাহরণ দিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোস্পোর্ত। দাবি করেছে, নেইমারের বাবা সিনিয়র নেইমারকে পটাতে ব্রাজিলে ‘গুপ্তচর’ পাঠিয়েছে রিয়াল!

কে সেই গুপ্তচর? গ্লোবোস্পোর্ত প্রকাশ করে দিয়েছে তার নামও। তিনি হুনি কালাফাত, রিয়ালের আন্তর্জাতিক ফুটবল দপ্তরের প্রধান। পিএসজি থেকে যেন নেইমারকে রিয়ালে আনা সহজ হয়, সেই বিষয়ে সিনিয়র নেইমারের সঙ্গে কথা বলাই তার ব্রাজিলে পা রাখার কারণ।

চাইলেই নেইমারকে আবারও স্পেনে আনা যে সহজ হবে না সেটি ভালো করেই জানা রিয়াল কর্তাদের। কারণ পিএসজির সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। যদিও তার নামের পেছনে রিলিজ ক্লজের ঝামেলা নেই। কিন্তু এই রিলিজ ক্লজই আবার বড় সমস্যা। কারণ তখন মনমতো দাম না পেলে মোটেও নেইমারকে ছাড়বে না পিএসজি।

পিএসজি সহজে নেইমারকে ছাড়বে না সেটির নমুনাও মিলেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানাচ্ছে ব্রাজিল ওয়ান্ডার কিডের রিয়ালে যাওয়া আটকাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফরাসি জায়ান্টরা। নতুন বেতনে প্রায় মেসির কাছাকাছি পেতে চলেছেন নেইমার। প্রায় ৫০ মিলিয়ন ইউরো বেতন পাবেন বছরে। বার্সেলোনায় বর্তমানে বাৎসরিক ৫০মিলিয়ন ইউরো বেতন পান মেসি। আর নেইমার পান ৩৭ মিলিয়ন ইউরো।

তবে এতসব প্রলোভন এড়িয়ে রিয়ালে আসাই যে নেইমারের জন্য সত্যিকারের উপকারী সিদ্ধান্ত হবে, সেটা বোঝাতেই রিয়াল প্রতিনিধির ব্রাজিল গমন। কোন প্রস্তাবে নেইমার এখন কোথায় যান সেটাই দেখার! পেশাদার ফুটবলে আবার শেষ বলে কোনো কথা নেই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবিশ্বকাপ সর্বশেষরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT