চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের দাম ৬০ হাজার কোটি হওয়া উচিত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

দল বদলের বাজারে খেলোয়াড়দের দাম নিয়ে যে হইচই চলছে তাতে বেজায় খেপেছেন ইতালি ও জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফন। এই অভিজ্ঞ গোলরক্ষক মনে করছেন, চলতি গ্রীষ্মে খেলোয়াড়দের দাম নিয়ে যা হচ্ছে তার সবকিছুই স্রেফ পাগলামি! কিছু খেলোয়াড়ের দাম তো সম্পূর্ণরূপে অবাস্তব।

খেলোয়াড় কেনা-বেচার বাজারে আসলে কি হচ্ছে সেটা যেন বুঝতেই পারছেন না বুফন। বিশেষ করে নেইমারের জন্য পিএসজির ২২২ মিলিয়ন ইউরো ও কাইলিয়ান এমবাপের জন্য রিয়ালের ১৮০ মিলিয়ন খরচের আগ্রহ দেখে রীতিমতো রেগে লাল বুফো।

ইতালিয়ান অধিনায়ক গাজেত্তা ডেল স্পোর্তকে বলেছেন, ‘দামের পুরোটাই জুয়াচুরি।’

ক্ষুব্ধ বুফনের প্রশ্ন, ‘নেইমারের দাম ২২০ মিলিয়ন কেন? কেন তার দাম ৬০০ মিলিয়ন নয়? ফাঁপা বস্তু সবসময়ই ফাঁপা। বেলুন সবসময় ফেটে যায়।’

বুফনের কথামত নেইমারের দামটা ৬০০ মিলিয়ন হলে বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৫৭ হাজার কোটি টাকা। বুফন বোঝাতে চাইছেন চাঁদ কেনো, গ্রহ কেনো, যত ইচ্ছে টাকা ঢালো; এসব আসলে অবাস্তব মূল্য নির্ধারণ!

অর্থ খরচের বিভ্রান্তির কথা উল্লেখ করে বুফন বলেন, ‘একজন খেলোয়াড়ের মূল্যায়ন কিসের ভিত্তিতে হয় সেটা এখনও আমি বুঝতে পারছি না। এটা এখন জুয়াচুরির মতো। যার টাকা আছে সে-ই সব। আজ যার মূল্য ১০, আগামীকালই সেটা ১০০!’

Reneta

এসব নিয়ে কথা বলার সময় বুফন তুলে এনেছেন লিগ প্রতিদ্বন্দ্বী এসি মিলানের প্রসঙ্গও। তার ধারণা, এবার লিগে শক্ত প্রতিপক্ষ হবে মিলান। কারণ তারা প্রচুর অর্থ খরচ করছে। শেষ কথাটা দিয়ে অবশ্য অর্থ ঢালার প্রয়োজনীয়তাটাও বোঝালেন বুফন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবুফন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও ম্যানবুকারের সংক্ষিপ্ত তালিকায় অরুন্ধতী রায়

পরবর্তী

দল ভারী করতে খারাপ লোকদের আওয়ামী লীগের সদস্য করা যাবে না: ওবায়দুল কাদের

পরবর্তী
কোটা

দল ভারী করতে খারাপ লোকদের আওয়ামী লীগের সদস্য করা যাবে না: ওবায়দুল কাদের

সবার আগে সেমিতে পাইলটদের রাজশাহী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT