চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের দলবদল নিয়ে নতুন জটিলতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

বার্সা থেকে নেইমারের বিদায় পর্ব শেষ। পিএসজির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও কেবল সময়ের ব্যাপার। ফ্রেঞ্চ জায়ান্টরা প্রস্তুত ২২২ মিলিয়ন ইউরো একহাতে ঢালতে। কিন্তু রেকর্ড দলবদলের সব প্রস্তুতিতে জল ঢেলে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ! তাতেই দেখা দিয়েছে নতুন এক জটিলতা।

নেইমারের বিষয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চাচ্ছেন না স্প্যানিশ লিগ কর্তারা। তার বিষয়ে সমস্ত দায় দায়িত্ব পালনের ভার তাই একটি আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছে লা লিগা। আর পিএসজি ২২২ মিলিয়নের যে চেক লা লিগাকে দিয়েছিল, সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানানোয় চেকও ফেরত গেছে।

লা লিগার ভাষ্য মতে, ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারের পিএসজিতে যাওয়া স্পষ্টভাবে আর্থিক ফেয়ার প্লের লঙ্ঘন। এমন চুক্তিতে স্প্যানিশ ফুটবলের উপর উয়েফার নিষেধাজ্ঞাও আসতে পারে বলে আশঙ্কা করেছেন সংস্থাটির প্রধান হাভিয়ের তেভাস।

করণীয় ঠিক করতে তাই বিখ্যাত ক্রীড়া আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান রুইজ-হুয়েরটা এন্ড ক্রেসপোর সাহায্য নিতে চলেছে লা লিগা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার হুয়ান ডি ক্রেসপো একজন বিখ্যাত ক্রীড়া আইনজীবী। বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে আইনি সহায়তা দিয়েছিলেন তিনি।

আগামী শনিবার ফ্রেঞ্চ লিগে নিজেদের প্রথম ম্যাচেই নেইমারকে মাঠে নামিয়ে দেওয়ার ইচ্ছা পিএসজির। লা লিগা শুরুতে চাইছিল নেইমারের পিএসজি-চুক্তি বন্ধ করতে। এখন জল অনেকদূর গড়িয়েছে। বার্সাও চলে যাওয়ার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে নেইমারকে। লা লিগা কর্তৃপক্ষ চাইলেও আর নেইমারের দলবদল আটকাচ্ছে না। কিন্তু সেই দলবদলে যুক্ত হয়ে উয়েফার কোনও জটিলতাতেও জড়াতে চায় না তারা।

তবে স্প্যানিশ ম্যাগাজিন মার্কা জানাচ্ছে, নেইমারকে আটকাতে যতই চেষ্টা করুক লা লিগা কিংবা বার্সা, কোন চেষ্টাই সফল হবে না। বাই আউট ক্লজের পুরো ২২২ মিলিয়ন ইউরো যদি নেইমার নিজ হাতে পরিশোধ করেন, সেক্ষেত্রে আইনি জটিলতায় পরতে হবে না পিএসজিকে।

Reneta

আক্ষরিক অর্থে নিজের বাই আউট ক্লজ নিজে পরিশোধ করে পুরোপুরি বার্সার কাছ থেকে বন্ধন মুক্ত হয়ে যাবেন নেইমার। সেক্ষেত্রে পরে ফ্রি ট্রান্সফার ফিতে পিএসজিতে নাম লেখাবেন। যা যথাযথ আইনি প্রক্রিয়া। তখন পিএসজিকে আরো বাড়তি ৮০ মিলিয়ন কর পরিশোধ করতে হতে পারে। সেটিরও প্রস্তুতি নাকি সেরে রেখেছে পিএসজি।

কিন্তু প্রশ্ন থেকে যায় নেইমার এত টাকা পাবেন কই? নেইমারের সঙ্গে কাতারের ফুটবল ফেডারেশনের একটি চুক্তি হতে যাচ্ছে। ব্রাজিল তারকাকে নিজ দেশের বিশ্বকাপের শুভেচ্ছাদূত বানাবে তারা। সেটা করতে যে কোম্পানির সঙ্গে স্পন্সর চুক্তিতে আসবে, সেই কোম্পানির মালিকও পিএসজির মালিকই। সেক্ষেত্রে শুভেচ্ছাদূত হিসেবে ৩০০ মিলিয়ন পাবেন নেইমার, যা বার্সাকে দিয়ে ফ্রি হবেন। পিএসজি তাকে ফ্রি ট্রান্সফার ফিতে কিনে নেবে। আইনি জটিলতাও থাকবে না। এখন দেখার শেষটা কিভাবে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT