চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের গোলে পিএসজির জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

দুর্দান্ত ফর্মে থাকা এডিনসন কাভানি ছিলেন না। কিন্তু উড়তে থাকা নেইমার তো ছিলেন। শুরুতে একটু বেগ পেতে হলেও তাই জয়টা অন্তত হাতছাড়া হয়নি পিএসজির। ব্রাজিল তারকার একমাত্র গোলে তুলুজের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে পূর্ণ পয়েন্টই তুলে নিয়েছে উনাই এমেরির দল।

প্রতিপক্ষের মাঠে এই জয়ে লিগ ওয়ান শিরোপার পথটা আরও সুগম করে রাখল পিএসজি। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট প্যারিস জায়ান্টদের। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান মোনাকোর।

তুলুজের মাঠে শনিবার নড়বড়ে শুরুর পর দাপটের সঙ্গে খেলেও প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি পিএসজি। শুরুর ১০ মিনিটের মাঠায় অ্যাঙ্গেল ডি মারিয়ার শট বাইরে চলে যায় বার ঘেঁষে। পরে অপেক্ষার শেষে ৩৯ মিনিটে আসে আরেকটি সুযোগ। কিন্তু কাইলিয়ান এমবাপের ক্রসে নেইমারের খোঁচা ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

Banglabid

একের পর এক ব্যর্থতায় দ্বিতীয়ার্ধের ২০ মিনিট পর্যন্ত গোলশূন্যই থাকতে হয় পিএসজিকে। এর মাঝেই ৫৪ মিনিটে নেইমারের পাস থেকে আরেকবার গোল করতে ব্যর্থ হোন ডি মারিয়া।

শেষপর্যন্ত দলের জয় নিশ্চিত করতে এগিয়ে আসতে হয় নেইমারকেই। গোল করতে না পারলেও বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে বল বানিয়ে দিয়ে অর্ধেক কাজ সারেন ডি মারিয়া। আর্জেন্টাইনের ক্রস থেকে ৬৮ মিনিটে তুলুজের জালে গোল জড়ান নেইমার।

মূর্তিকারিগর

Reneta

পিএসজির জার্সি গায়ে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডের এটি ১৯তম লিগ গোল।

গোলমুখ খুলতেই যেন নেইমারের আক্রমণের ধার আরও বেড়ে যায়। ভাগ্য সহায় থাকলে হ্যাটট্রিকও পেতে পারতেন। ম্যাচের ৭৮ ও ৭৯ মিনিটে পরপর দুটি শট ফিরেছে ক্রসবারে লেগে।

হ্যাটট্রিক না হলেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রস্তুতি ভালই হল বলা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার-পিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশ্নফাঁসের ‘মূল হোতা’সহ আটক ১৪

পরবর্তী

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ৬ বছর

পরবর্তী
সাগর-রুনি হত্যাকাণ্ড

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ৬ বছর

এবার বৈঠকে বসছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT