চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের কাঠগড়ায় রেফারি ও দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি লিগে পিএসজি বনাম মার্সেই ম্যাচ মানে তীব্র রেষারেষির মঞ্চায়ন। গত রোববার যে লড়াই শেষ পর্যন্ত ২-২ অবস্থায় শেষ হয়। আর মার্সেইয়ের ফুটবলারদের সঙ্গে ধাক্কাধাক্কি করার অভিযোগে দু’বার হলুদ কার্ড দেখানো হয় পিএসজি তারকা নেইমারকে।

সিদ্ধান্তটির পরে রেফারিকে কাঠগড়ায় তুলেছেন পিএসজির কোচ উনাই এমেরি এবং নেইমার। কোচের দাবি, নেইমারের মতো ফুটবলারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রেফারির, যে কাজটা আদৌ ঠিকঠাক হচ্ছে না।

‘ম্যাচে অন্তত চারবার খুব গুরুতরভাবে ফাউল করা হয় নেইমারকে। পুরো ম্যাচ জুড়ে তাকে মারার জন্য বেছে নেওয়া হয়েছিল। কিন্তু কার্ড দেখতে হল নেইমারকেই। রেফারির সিদ্ধান্তে আমরা অত্যন্ত হতাশ’ -বলেছেন এমেরি।

নেইমারের অভিযোগ, মার্সেই ফুটবলারদের নাটকে বিভ্রান্ত হয়ে রেফারি তাকে কার্ড দেখিয়েছেন। ‘যা হল সেটা মোটেই ফুটবল নয়। মার্সেইয়ের নাটুকেপনার ফাঁদে পড়ে গেল রেফারি’ -লাল কার্ডের বিষয়টাকে এভাবেই ব্যাখ্যা করেছেন সাবেক বার্সেলোনা তারকা।

একইসঙ্গে নেইমার আঙুল তুলেছেন দর্শকদের দিকেও। কিছুটা বিদ্রূপ করেই বলেছেন, ‘গ্যালারি থেকে আমার দিকে যা ছুঁড়ে মারা হয়েছে, তা দিয়ে আমার লাঞ্চটা হয়ে যেত।’

গ্যালারি থেকে কী ছো়ঁড়া হয়েছিল? নেইমার বলেছেন, ‘ঠাণ্ডা পানীয়ের ক্যান থেকে শুরু করে ব্যাগেত (ফরাসি রুটি) সবকিছুরই লক্ষ্যবস্তু ছিলাম আমি।’

Reneta

ফরাসি লিগের তীব্র রেষারেষির এ ম্যাচকে বলা হয়ে থাকে ফ্রান্সের ‘ক্লাসিকো’। ম্যাচটি ঘিরে উত্তেজনা এতই বেশি থাকে যে রোববার পিএসজি সমর্থকদের স্টেডিয়ামে ঢুকতেই দেওয়া হয়নি বড়সড় ঝামেলার আশঙ্কায়। তাতে অবশ্য ঝামেলা পুরোপুরি এড়ানো যায়নি। মাঠের বাইরেই দু’দলের সমর্থকদের মধ্যে মারামারি লেগে যায়। প্যারিসের নম্বর প্লেট লাগানো গাড়ির ওপর হামলা চালানো হয়। ষোলো জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিফরাসি লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুক পেজের অর্গানিক রিচ কেন কমে যাচ্ছে?

পরবর্তী

জাপানকে যুদ্ধবাজ দেশে রূপান্তর করাই কি আবের এবারের মিশন?

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানকে যুদ্ধবাজ দেশে রূপান্তর করাই কি আবের এবারের মিশন?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাইড্রোলিক হর্ন বন্ধে কঠোর আইন চান প্রয়োগকারীরা

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT