চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে ফেরাতে বার্সার গোপন সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার

নেইমারকে আবার বার্সেলোনায় ফিরিয়ে আনার তৎপরতা বেশ আগেই শুরু হয়েছে। এবার সেটা আরও বেগ পেল।

২০১৭তে ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। প্যারিসেও দারুণ সফল ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে ২০ ম্যাচে ১৮ গোল করে ফেলেছেন।

বুধবার রাতে ফরাসি লিগ কাপে গোল করে পিএসজিতে যোগ দেয়ার পর ৭০তম গোলের সঙ্গে নাম জড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ২০১৭’র আগস্টে প্যারিসে যাওয়ার পর নিজে ৪৬ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৪টি গোলে। পিএসজির হয়ে এই ল্যান্ডমার্ক ছুঁতে তাকে খেলতে হয়েছে মাত্র ৫১ ম্যাচ।

তাই ফর্মে থাকা নেইমারকে আবার ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু করেছেন ক্যাম্প ন্যু কর্মকর্তারা। এরইমধ্যে নতুন চুক্তি নিয়ে নেইমারের বাবার সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন তারা।

রেডিও কাতালুনিয়ার খবর, বার্সেলোনার প্রতিনিধি আন্দ্রে কারি উড়ে গিয়েছিলেন ব্রাজিলে। কথাবার্তার পর তিনি দাবি করেছেন, সবকিছু ঠিকঠাকভাবে এগোচ্ছে।

গত নভেম্বরে লন্ডনে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল ব্রাজিল। দলে ছিলেন নেইমার। লন্ডনে ছিলেন নেইমারের বাবাও। তখন তার বাবার সঙ্গে দেখা করে বার্সার প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলের এজেন্ট পিনি জাহাবি।

Reneta

এই জাহাবিই দুই মৌসুম আগে নেইমারকে পিএসজি যেতে বড় ভূমিকা রেখেছিলেন। এখন আবার তিনিই নেইমারকে বার্সায় ফেরাতে উদ্যোগী। কারণও আছে। সম্প্রতি বার্সার সঙ্গে জাহাবির দহরম-মহরম যে বেড়েছে।

নেইমার বার্সা ছাড়লেও লিওনেল মেসির সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। আর এই কথাটা ফুটবল মহলের সবাই বেশ ভালো করে জানে। সেই মেসি এবং কাতালান কোচ আর্নেস্টো ভালভার্দে নেইমারকে ফেরত চাচ্ছেন। ফলে বার্সা কর্মকর্তারা কি করে বসে থাকেন?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়মালের ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ থাকেল এবার সেটা দিবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT