চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে পাচ্ছে না পিএসজি, মেসি-এমবাপে থাকছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

চোটে পড়া নেইমারকে আরবি লেইপজিগের বিপক্ষে পাচ্ছে না পিএসজি। লা প্যারিসিয়ানদের কোচ মাউরিসিও পচেত্তিনো জানিয়েছেন সংবাদটি। বিশ্বকাপ বাছাইপর্ব খেলে আসা, লিগ ওয়ানে গত ম্যাচে না পাওয়া লিওনেল মেসিকে অবশ্য পাচ্ছে দলটি। থাকছেন কাইলিয়ান এমবাপেও।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠে লেইপজিগের বিপক্ষে নামবে পিএসজি।

গ্রুপ ‘এ’তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি, সমান ম্যাচে সমান পয়েন্টে গোলপার্থক্যে দুইয়ে ক্লাব ব্রুগে, তিনে ৩ পয়েন্টের ম্যানসিটি, চারে কোনো পয়েন্ট না তুলতে পারা লেইপজিগ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, ‘সবার স্বাস্থ্যগত বিষয়টিই আমাদের কাছে সবকিছুর আগে।’

‘নেইমারের ছোটখাটো চোট সমস্যা আছে। আশা রাখি সে কয়েকদিনে সেরে যাবে। অনুশীলনের শেষদিকে সে পায়ের পেছন দিকে ব্যথা অনুভব করছিল। চিকিৎসক টিমের সঙ্গে আলোচনার পর তাকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে।’

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের পরেরদিন লিগে মাঠে নেমেছিল পিএসজি। মেসিকে ওই ম্যাচে স্কোয়াডে টানেননি পচেত্তিনো। জাতীয় দল জার্সিতে দারুণ খেলে লেইপজিগ ম্যাচে ফের ক্লাব জার্সিতে নামতে চলেছেন মহাতারকা।

Reneta

তার আগে মেসি ও তার পারফরম্যান্স নিয়ে সংবাদ সম্মেলনে বলতে হল পচেত্তিনোকে, ‘মেসি তার আপন আলোয় জ্বলছে। সে বার্সেলোনায় এটা করে দেখিয়েছে, আর্জেন্টিনার জার্সিতে করেছে, এবং পিএসজিতেও করবে।’

‘আমরা তাকে নিয়ে যথেষ্ট সন্তুষ্ট এবং খুশি, সেও খুশি। এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে মেসি সেভাবেই পারফর্ম করবে যেমনটা আমরা আশা করছি এবং সে নিজেও প্রত্যাশা করে।’

পিএসজিতে নাম লিখিয়ে মেসি এখন পর্যন্ত কেবল একটি গোলের দেখা পেয়েছেন। সেটিও চ্যাম্পিয়ন্স লিগে, গত রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় তোলার পথে।

মঙ্গলবার রাতে খেলা আছে আরও কয়েকটি জায়ান্ট দলের। পিএসজির গ্রুপের ম্যানচেস্টার সিটি নামবে ক্লাব ব্রুগের বিপক্ষে, খেলাটি অবশ্য ১০টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে।

অন্যদিকে, রাত ১টায় অ্যাটলেটিকো মাদ্রিদ আতিথিয়েতা দেবে লিভারপুলকে। একই সময়ে পোর্তোর মাঠে নামবে এসি মিলান, ঘরের মাঠে ইন্টার মিলান নামবে এফসি শেরিফের বিপক্ষে, শাখতারের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোএমবাপেচ্যাম্পিয়ন্স লিগ-২০২১নেইমারপচেত্তিনোপিএসজিমেসিম্যানসিটিরিয়াললিড স্পোর্টসলেইপজিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT