চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে নিয়ে আরও নাটকীয়তার আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

পল পগবাকে পাওয়ার আশা ছেড়ে নেইমারকে নেয়ার জন্য ঝাঁপ রিয়াল মাদ্রিদের। পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নেয়ার ব্যাপারে এখনো আশা ছাড়েনি রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সেখানে রিয়াল ঢুকে পড়ায় অবশ্য কাতালানদের মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গেল। ২ সেপ্টেম্বর দলবদলের প্রথম পর্ব শেষ হবে। তার আগে নেইমারকে নিয়ে নাটকীয় টানাপোড়েন হওয়ার আশঙ্কা।

স্প্যানিশ মিডিয়ার দাবি, রিয়াল মাদ্রিদের সঙ্গে পিএসজির সম্পর্ক খুব ভালো। তাই পিএসজি বার্সার কাছে নেইমারকে ছাড়তে দ্বিধা করলেও মাদ্রিদের ক্ষেত্রে করবে না। নেইমার অবশ্য তার পুরোনো ক্লাব বার্সেলোনাতে ফিরতেই বেশি আগ্রহী। কিন্তু বার্সা তাকে নিতে পারছে না বাজেটের জন্য। বড় বাজেটের কোনো ফুটবলার ক্লাব না ছাড়লে নেইমারকে নেয়া তাদের পক্ষে সম্ভব নয়।

এক্ষেত্রে চুক্তি শেষ হয়ে যাওয়া ফিলিপে কৌতিনহোর ক্লাব ছাড়ার জোর জল্পনা শুরু হয়। ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার কৌতিনহোর নজর ইপিএলে। তবে চলতি সপ্তাহেই তিনি ফিরিয়েছেন টটেনহ্যামের প্রস্তাব। তাছাড়া বৃহস্পতিবার ইংল্যান্ড ফুটবলের ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে। তাই সেই আশা নেই।

কৌতিনহোর কাছে এখন আর্সেনাল, বায়ার্ন মিউনিখ ও পিএসজির প্রস্তাব। তবে বার্সেলোনা সূত্রে বরাতে স্পেন মিডিয়ার খবর, ২০ আগস্ট পর্যন্ত দেখে ক্লাব কৌতিনহোর ব্যাপারে চরম সিদ্ধান্ত নেবে। অর্থাৎ নেইমারকে বার্সেলোনা নেবে কিনা তা ঝুলে থাকবে ২০ আগস্ট পর্যন্ত।

বার্সা অপেক্ষা করলেও রিয়াল কিন্তু দেরি করতে নারাজ। তারা পিএসজির সঙ্গে এখনই আলোচনায় বসছে নেইমারের রিলিজ ক্লজ নিয়ে। নেইমারকে বোঝানো হচ্ছে, বার্সায় গেলে তিনি যথারীতি মেসি, সুয়ারেজের ছায়া হয়েই থাকবেন। সেখানে রিয়াল মাদ্রিদে লুকা মদ্রিচ বাদে তার আর কোনো প্রতিপক্ষই নেই।

তবে নেইমারের পক্ষ থেকে এনিয়ে কোনো বিবৃতি নেই। পিএসজিও জানায়নি, তারা নেইমারকে ছাড়ছে কিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT