চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে কিনতে বার্সেলোনাকে পিএসজির প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে কিনতে বার্সেলোনাকে প্রস্তাব দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। 

গণমাধ্যমের খবর অনুযায়ী, পিএসজি গ্রীষ্ম মৌসুমের দলবদলের সময়ে নেইমারকে দল বেছে নিতে কয়েকটি ক্লাবের নাম প্রস্তাব করেছে। এর মধ্যে বার্সেলোনার নামও রয়েছে।

যদিও নেইমারকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বার্সেলোনার পক্ষে কোনো পদক্ষেপ নেয়ার সম্ভাবনাও কম। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে যোগদান করেছিলেন নেইমার।

ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে লিগ ওয়ানের জায়ান্টদের ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। ততদিন পর্যন্ত নেইমার প্যারিসে থাকবেন কি না, তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। কারণ নেইমারের সঙ্গে ক্লাবের সম্পর্ক মধুর যাচ্ছে না বলেই জানা যাচ্ছে।

প্রথমে জানা গিয়েছিল, অন্তত ১০০ মিলিয়ন ইউরো পেলেও তাকে ছেড়ে দেবে পিএসজি। এখন জানা যাচ্ছে, ফরাসী ক্লাবটি নাকি ৩০ বছর বয়সী ফুটবলারকে ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বিক্রি করতেও রাজি।

আগেই খবর বেরিয়েছিল, রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস ট্রফির রেসে বাদ পড়ায় ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিএসজি। আসছে দলবদলে তাকে বিক্রির পরিকল্পনা করছে ক্লাবটি।

Reneta

দ্বিতীয় লেগের খেলায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে বাদ পড়ার ম্যাচে বিবর্ণ ছিল নেইমারের পারফরমেন্স। ম্যাচ শেষে ড্রেসিং রুমে সতীর্থ জিয়ানলুইজি দোন্নারুমার উপর হারিয়েছেন মেজাজ, যা ভালো চোখে দেখেনি পিএসজি।

ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি ইতোমধ্যেই নেইমারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আসছে দলবদলে তাকে রাখার পক্ষে নন তিনি।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে নেইমারকে পিএসজিতে যুক্ত করেছিল ফরাসি ক্লাবটি। চলমান পরিস্থিতিতে এমন চড়া মূল্যে নেইমারকে দলে টানবে না কোনো ক্লাব, জানা আছে কাতার ধনকুবেরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাইফিনেইমারপিএসজিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধ নয় শান্তিতে বিশ্বাসী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পরবর্তী

বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

‘পাঠান’র শুটিং দৃশ্য ফাঁস, 'এইট প্যাক অ্যাবস'-এ চমকে দিলেন শাহরুখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT