বাংলাদেশ

নূর চৌধুরীকে বহিষ্কারের খবর সঠিক নয়: আইনমন্ত্রী

নূর চৌধুরীকে বহিষ্কারের খবর সঠিক নয়: আইনমন্ত্রী

রাজনৈতিক আশ্রয় বাতিল করে কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে এমন খবরটি সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন,তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে কানাডিয়ান সংবিধান।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে সে দেশের ফেডারেল কোর্ট। এমন একটি সংবাদ সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে নতুন করে নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়টি আলোচনায় উঠে আসে।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন,‘ কানাডায় নিযুক্ত হাইকমিশনার জানিয়েছেন প্রচারিত সংবাদগুলো পুরোপুরি মিথ্যা। ৫টি জায়গায় অনুসন্ধানের পর তিনি এর কোনো সত্যতা পাননি’।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কানাডা সফর কালে নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যখনই সুযোগ পাওয়া যাবে তখনেই তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে।

আইনমন্ত্রী বলেন,‘ নূর চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো কানাডিয় সাংবিধানিক নিয়ম।’ তিনি বলেন, বঙ্গবন্ধুর আরেক আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

বিষয়:আইনমন্ত্রী নূর চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…