চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নূরজাহান বেগমের জন্য শোকলিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২৩, মে ২০১৬
বাংলাদেশ
A A

নারী সাংবাদিকতার পথিকৃত এবং ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ এর সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সংগঠন। সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগ্রামে, অর্জনে অনুকরণীয় এই মহিয়সী নারী।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। 

রাষ্ট্রপতি তার শোকবাণীতে বলেন, নারী শিক্ষা ও নারী উন্নয়নে নূরজাহান বেগমের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নূরজাহান বেগমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

Banglabid

উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃক্ষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে জাতি আজ এক মহিয়সী নারীকে হারালো। উপমহাদেশের নারী জাগরণে যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শোকবাণীতে তিনি মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বিএনপি চেয়ারপার্সন এক শোকবার্তায়  বলেন,  নূরজাহান বেগম সকল প্রজন্মের কাছে অনুকরণীয় শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে গণ্য হবেন। তাঁর মৃত্যুতে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে সমব্যথী। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় বাংলাদেশের উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও প্রবীর সরদার বলেন, কিংবদন্তি এ সাংবাদিকের মৃত্যুতে এ উপমহাদেশের সাংবাদিকতার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

Reneta

গেরিলা ১৯৭১ কমিউনিটি ফেসবুক পেজে নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক নূরজাহান বেগমের মৃত্যুতে শোক জানিয়ে লিখে, উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক “বেগম” -এর সূচনালগ্ন থেকে, ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর মতো মানুষের মৃত্যু’র শূন্যতা পূরণের নয়। তাঁকে ধারণ করতে পারে এমন বাক্য লেখার ক্ষমতা আমাদের নেই।বাংলাদেশের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে আজ।

নারীর অবস্থার উন্নয়ন ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু পদক ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে ১৯৯৬ সালে ‘নন্দিনী সাহিত্য ও পাঠ চক্র’-এর সন্মাননা, ১৯৯৭ সালে রোকেয়া পদক, ১৯৯৯ সালে গেন্ডারিয়া মহিলা সমিতি থেকে শুভেচ্ছা ক্রেস্ট, ২০০২ সালে অনন্যা সাহিত্য পুরস্কার, ২০১০ সালে আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ সম্মাননা ইত্যাদি। এছাড়াও বাংলাদেশ মহিলা সমিতিসহ অনেক সংগঠন থেকে তিনি স্বর্ণপদক লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নূরজাহান বেগম
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT