চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত ফারিয়া এবার বাঘ গবেষক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

ক্যারিয়ারের শুরু থেকে চমকে দেয়ার অভ্যাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। সেই ধারাবাহিকতা রক্ষায় হালের আলোচিত এই তারকাকে এবার দেখা যাবে একজন ‘বাঘ গবেষক’ হিসেবে! 

তাহলে কি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি? না, আসলে এটি তার আসন্ন একটি ছবির চরিত্র!

চ্যানেল আই অনলাইনকে ‘বাদশা দ্য ডন’ ছবির এই নায়িকা জানান, সুন্দরবনে জলদস্যু ও প্রাকৃতিক বৈচিত্র নিয়ে নির্মিতব্য ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে তাকে এই চরিত্রে দেখা যাবে। ফারিয়া বলেন: বড় বাজেটের ছবি এটি। চরিত্রটি নিয়ে আমি খুব এক্সাইটেড।

দীপঙ্কর দীপনের নির্মাণাধীন ‘ঢাকা ২০৪০’ ছবিতে একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। একই নির্মাতার ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে ফারিয়া হতে যাচ্ছেন বাঘ গবেষক। নুসরাত ফারিয়া বলেন, এই দুটি চরিত্র আমার জন্য উপহার।

‘অপারেশন সুন্দরবন’ যৌথভাবে প্রযোজনা করছে র‌্যাব ওয়েলফেয়ার সোসাইটি ও থ্রি হুইলার। ছবির গল্প লিখেছেন গবেষণা উন্নয়ন একটি দল (আরডিটি)। চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ-দৌলা ও দীপঙ্কর দীপন।

নুসরাত ফারিয়া বলেন, আগামী ১০ ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। গভীর সমুদ্র ও সমুদ্রের ধার ঘেঁষে মান্দারবাড়ি চর, বঙ্গবন্ধু চর, পত্নীর চর আর কটকার চরে শুটিং হবে। শুটিংয়ের আগেই বাঘ গবেষক হিসেবে পুরোপুরি প্রস্তুতি নেব।

Reneta

‘অপারেশন সুন্দরবন’ ছবিতে নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করবেন রিয়াজ, সিয়াম, রোশান, তাসকিন, মনোজ মিত্র প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনতাসকিনদীপংকর দীপনদীপঙ্কর দীপননুসরাত ফারিয়ামনোজ মিত্ররিয়াজরোশানলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT