চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত, তুমি এখন পুলিশেরও প্রতিবাদের শক্তি

হাসিনা আকতার নিগারহাসিনা আকতার নিগার
৪:০৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
মতামত
A A

নতুন বছর ১৪২৬ কে মানুষ আনন্দ উৎসবে বরণ করে নিয়েছে নানা আয়োজনে। আবেগকে যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না। তাই আবেগের এক ক্রন্দন এবারের বৈশাখের আনন্দে সবার মাঝে ছিল।

আর সেই ক্রন্দনের নাম নুসরাত। যার প্রতিবাদী কণ্ঠস্বর ছিল নারী নির্যাতনের বিরুদ্ধে। কিন্তু একজন ভোগলিপ্সু শিক্ষক আর তার সহযোগীরা নুসরাতকে আগুনে পুড়িয়ে থামিয়ে দিতে চেয়েছিল।

অপরাধ কোনদিন লুকিয়ে থাকে না বলে অধ্যক্ষ সিরাজের স্বরূপ দিনের আলোর মত প্রকাশিত আজ সারা দেশের কাছে। এখন অপেক্ষা নরপশুদের বিচারের জন্য। এদের বিচারের দাবি সকল মানুষের একান্ত মনের চাওয়া। তাই বর্ষবরণ নুসরাতকে কেউ ভুলেনি।

যার বহিঃপ্রকাশ ঘটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। বলিষ্ঠ শপথের প্রতিবাদী শ্লোগানে। যার ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে। প্রকৃতপক্ষে সমাজে আছে ভালো মন্দের মিশেলের মানুষ। আর সে মানুষ থেকেই পুলিশের পেশাতে যারা জড়িত আছে তাদের কেউ ভালো কেউ মন্দ।

কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, এ পেশায় ঘুষ, দুর্নীতি অনিয়ম এতটাই ছড়িয়ে গেছে যে, যা সংস্কার করা এখন কষ্টসাধ্য। তবু একটি দেশ-দেশের মানুষ ভালো কিছু হবার স্বপ্ন নিয়ে এগিয়ে যায়। আর সেখানে সিএমপির ‘দিনের আলোয় কাটুক সব অন্ধকার রাত এই বাংলায় চাই না আর কোন ভিকটিম নুসরাত’- এমন একটি দীপ্ত শপথের প্রতিবাদে পুলিশের কাছে মানুষের প্রত্যাশা বাড়ে। মনে হয় ওসি মোয়াজ্জেমের মত পুলিশদের কাছে গিয়ে বিচারের আশায় হেনস্থা হতে হবে না আর কোন নারীকে। জেরার নামে আবার নির্যাতিত হতে হবে না বাক্যবাণে।

অপরাধের আইনি প্রক্রিয়ার সূতিকাগার হলো থানা ও পুলিশ প্রশাসন। আইন তার বিধির বাইরে যেতে পারে না। সে কারণে পুলিশ অন্যায়ের প্রতিকার দিতে মামলাকে উত্থাপনে মুখ্য ভূমিকা পালন করে। নুসরাতের ঘটনাতে ওসি মোয়াজ্জেম তা নষ্ট করেছে শিক্ষক নামের কলঙ্ক সিরাজকে বাঁচাতে। আবার পিবিআই কালক্ষেপণ না করে আসামীদের গ্রেপ্তার করে প্রমাণ করছে পুলিশ নিষ্ঠাবান হলে সমাজ এতটা নিরাপত্তাহীনতায় ভুগবে না।নুসরাতের পরিবার-প্রধানমন্ত্রী

Reneta

কিন্তু স্বাভাবিক জনজীবনে দেশের মানুষ পুলিশ, থানার প্রতি আস্থা রাখতে পারে না। কারণ পুলিশ সদস্যদের ক্ষমতা অর্থ নিজের প্রতিপত্তির প্রতি আসক্তি তাদের জনসেবার ব্রতকে নষ্ট করে দিচ্ছে। যার ফল শ্রুতিতে ওসি মোয়াজ্জেমের মত পুলিশদের সংখ্যা বাড়ছে দিন দিন। আর ম্লান হচ্ছে এস আই মাসুদুর রহমানের মত অনেক পুলিশের মানবিকবোধের কাজ। এমন অবস্থা থেকে মুক্তি পেতে হলে এ পেশার মানুষদের নিজের বিবেকবোধকে জাগ্রত করতে হবে। নিজেকেই পরিবর্তন করতে হবে সবার আগে।

যে পরিবর্তনের প্রকাশ উঠে এসেছে সিএমপির প্রচারণাতে। একজন নারী হিসাবে এবারের বছরের শুরুতে মানুষ যেভাবে নুসরাতকে মনে রেখে বছর বরণ করেছে তাতে মনে হয়েছে নুসরাত হেরে যায়নি। সে সাথে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে সিএমপি’র পুলিশ বাহিনীর কাছে হতে। আর তাই সাধারণ জনগণের বিশ্বাসটা যেন না হারিয়ে যায় তার দায়ভার রইল পুলিশের বাহিনীর প্রতি।

‘দিনের আলোয় কাটুক
সব অন্ধকার রাত
এই বাংলায় চাই না আর
কোন ভিকটিম নুসরাত।”-

সিএমপির এ প্রতিবাদ যেন কেবল শ্লোগানে সীমাবদ্ধ থাকবে না এটাই কাম্য সারা দেশের জনগণের পুলিশ বাহিনীর কাছে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাতবাংলাদেশ পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT