চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুরেমবার্গ স্টাইলে পুতিনের বিচারের পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ড তদন্তের জন্য ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গোরডন ব্রাউন এবং স্যার জন মেজর নতুন একটি আন্তর্জাতিক ট্রাইবুন্যাল স্থাপনে উদ্যোগ নিয়েছেন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি যুদ্ধাপরাধীদের নুরেমবার্গের বিচারের উপর ভিত্তি করে প্রাক্তন প্রধানমন্ত্রী, শিক্ষাবিদ, আইনজীবী এবং রাজনীতিবিদ সহ ১৪০ জন একটি আইনি ব্যবস্থার জন্য একটি পিটিশনে স্বাক্ষর করেছেন।

আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট (আইসিসি) ইতোমধ্যে ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কিন্তু অনেকেই এটির সীমিত ক্ষমতার কথা বলছেন।

আইসিসি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া রাশিয়ার আগ্রাসনের অপরাধ চাপিয়ে দিতে পারে। এদিকে জাতিসংঘের রাশিয়া ভোটো দেবার ক্ষমতা রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ব্রাউন বিবিসিকে জানান, বার্লিন প্রাচীরের পতনের পর থেকে আমরা ধরে নিয়েছিলাম যে গণতন্ত্র এবং আইনের শাসন বিজয়ী হবে, কিন্তু পুতিন শক্তি প্রয়োগের মাধ্যমে আবার এটি প্রতিস্থাপন করছেন।

রেডিও ফোর’স টুডে প্রোগ্রামে তিনি বলেন, যদি এখনই বার্তা পাঠানো না হয়, তাহলে আমরা অন্যান্য দেশেও আগ্রাসনের সম্মুখীন হবো যা শাস্তির বাইরেও যেতে পারে।

Reneta

তিনি রাশিয়ান প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী বলে মনে করেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন প্রেসিডেন্ট বাইডেন এটাই বলেছেন এবং আমিও এমন দৃষ্টিভঙ্গি পোষণ করি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিঃ পুতিনকে প্রথমবারের মতো যুদ্ধাপরাধী বলেন।

জার্মান শহরের নামানুসারে নুরেমবার্গ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল প্রথম আন্তর্জাতিক যুদ্ধাপরাধের বিচার। সবচেয়ে কুখ্যাত নাৎসিদের তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হয়েছিল৷ অপরাধের মধ্যে আগ্রাসনের যুদ্ধ চালানো, যুদ্ধের রীতিনীতি লঙ্ঘন করা এবং মানবতার বিরোধী অপরাধ অন্তর্ভুক্ত ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনভ্লাদিমির পুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT