চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ম মেনেই জবি প্রক্টরের পিএইচডি অর্জন: জবি ভিসি

আবু সুফিয়ানআবু সুফিয়ান
১০:২৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২০
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, কোন ডিগ্রি প্রদানের ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কিংবা প্রশাসনে নেই। পিএইচডি ডিগ্রি প্রদান করেন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট।

এছাড়া পিএইচডি ডিগ্রি দেয়ার জন্য যে বোর্ড থাকে তারাই সুপারিশ করেন পিএইচডি প্রদানের জন্য। এতে উপাচার্যের কোন এখতিয়ার নেই।

সম্প্রতি কয়েকটি দৈনিক পত্রিকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামালের পিএইচডি জালিয়াতির সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন জানেন না এমন মূর্খ সাংবাদিকই পারে এ ধরনের সংবাদ লিখতে। বিশ্ববিদ্যালয়ের পিএইচডির নিয়মের ব্যাপারে তিনি বলেন, আমাদের একাডেমিক কাউন্সিলের নিয়ম ছিল ‘যদি কোন বিভাগের শিক্ষক ওই বিভাগেই পিএইচডি করেন তবে তিনি ২ বছর পরেই পিএইচডি জমা দিতে পারবেন। সে নিয়ম অনুসারে দর্শন বিভাগের শিক্ষক হাফিজুল ইসলামকে পিএইচডি প্রদান করা হয় ৩৭তম একাডেমিক কাউন্সিলে।

এর ১ বছর পর একই নিয়মে মোস্তফা কামলকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। এ নিয়মটি শুধুমাত্র ফ্যাকাল্টি মেম্বারদের জন্যই প্রযোজ্য। তাছাড়া এই নিয়মটি ঢাকা বিশ্ববিদ্যালয়, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর অনেক দেশেই আছে। বর্তমান প্রক্টর মোস্তফা কামালকে পিএইচডি দেয়া হয়েছে ৩৯তম একাডেমিক কাউন্সিলে। সুতরাং তার পিএইচডি যাবতীয় নিয়ম মেনেই দেয়া হয়েছে। তাঁর গবেষণার বিষয় ছিল ‘বিভিন্ন ধর্মে নারীর অধিকার: প্রেক্ষিত বাংলাদেশ’।

বিষয়টি নিয়ে ড. মোস্তফা কামালের সাথে কথা বললে তিনি বলেন, আমি ৩১ মে ২০১০ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করি এবং ১৩ মে ২০১৩ তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। আমার চাকরি ছিল ৩ বছরের ১৭ দিন কম। এছাড়া ১টি প্রকাশনার পরিবর্তে আমার ছিল ৩টি প্রকাশনা এবং ২টি প্রথম শ্রেণির পরিবর্তে আমার ছিল ৩টি প্রথম শ্রেণি। আমার যোগ্যতার কোন কমতি ছিল না। এছাড়া আমার একাডেমিক ফলাফল নিয়ে যেসব কথা বলা হচ্ছে তা মনগড়া। এসব করা হয়েছে শুধুমাত্র আমাকে হেয় করার জন্য। তাছাড়া আমি প্রক্টর হওয়ার পর বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় একশ্রেণির লোক এটা করেছে।

Reneta

বিষয়টির সত্যতার ব্যাপারে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান বলেন, মোস্তফা কামালকেকে পদোন্নতি দেয়া হয়েছে তাতে বিশ্ববিদ্যালয়ের আইনের কোন ব্যত্যয় ঘটেনি। যাবতীয় নিয়ম-কানুন ও আইন মেনেই পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে তাতে কোন সন্দেহ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. মীজানুর রহমানজগন্নাথ বিশ্ববিদ্যালয়ড.মোস্তফা কামালপিএইচডি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT