নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে ভারত

নিয়মরক্ষার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে ভারত। শুরুতেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত।
৮১ রানেই আটকে গেছে আমিরাতের ইনিংস। সর্বোচ্চ ৪৩ রান করেছেন সাইমন আনোয়ার।
কালিমের চার রান বাদে ফাহাদ তারিকও প্যাভিলিয়নের পথ ধরেন। রান আউটের শিকার হন তিনি। আমিরাত ব্যাটসম্যানদের আসা যাওয়া মধ্যেই উইকেটের এক প্রান্তে আগলে খেলছেন সাইমন আনোয়ার। তার বিদায়ে এখন ক্রিজে আছেন সাইমন আনোয়ার এবং মোহাম্মদ নাভেদ।
উইকেটে থিতু হওয়ার আগেই মুহাম্মদ কালিমকে ফেরান যুবরাজ সিং। ব্যাটিং বিপর্যয়ে পড়ে আমিরাত। লং অনে তিনি পান্ডের তালুবন্দী হন।
এর দুই রান বাদেই আমজাদ জাভেদকে ফেরান হারভজন। হারভজনের বলে তিনি অফ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন।
রেহানের পর উসমানকে ফেরান অভিষিক্ত পরণ নেগি। নেগির বলে তিনি লং অফে হারভজনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দলীয় স্কোর তখন ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫১ রান।
দলীয় ২৫ রানে ফিরে গেছেন রেহান মুস্তফা। পান্ডের বলে কাভারে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে এখন ক্রিজে আছেন মুহাম্মদ উসমান এবং সাইমন আনোয়ার।
ভারতের দ্বিতীয় সাফল্য বুমরাহ’র হাত ধরে। মোহাম্মদ শেহজাদকে ফেরান তিনি।
শুরুতেই আমিরাতের ব্যাটিং লাইন আপকে চেপে ধরে দুই ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার এবং জাসপিত বুমরাহ। তৃতীয় ওভারের চতুর্থ বলে স্বপ্নিল পাতিলকে ফিরিয়ে ভারতেকে সাফল্য এনে দিয়েছেন ভুবনেশ্বর।
আজকের ম্যাচে ভারত দলে এসেছে তিন পরিবর্তন। নেহরা, আশ্বিন-জাদেজার জায়গায় একাদশে এসছেন পবণ নেগি, হরভজন সিং এবং ভুবনেশ্বর কুমার।
টানা তিন ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে
ভারত। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশও।
আর টানা
তিন ম্যাচ হেরে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে আরব আমিরাতের। তবে জয় না পেলেও আমিরাত এশিয়ার ক্রিকেট পরাশক্তিদের সাথে সমান তালে লড়াই করেছে। গ্রুপ
পর্বের এই ম্যাচটি হতে যাচ্ছে শুধুই নিয়মরক্ষার লড়াই।
সংযুক্ত
আরব আমিরাতের বিরুদ্ধে সাইড বেঞ্চকে দেখে নেওয়ার বড় সুযোগ ভারতীয় দলের। সেই সুযোগে আইপিএল তারকা পরণ নেগির অভিষেক হচ্ছে আজ।







