চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়মরক্ষার ম্যাচে খেলছেন না মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

অনুশীলনের সময় কুচকিতে টান লাগায় বিপিএলে লিগপর্বের শেষ ম্যাচ খেলছেন না রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। চোট গুরুতর না হলেও বিশ্রামে আছেন এই পেসার। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়াইয়ে অধিনায়কত্ব করছেন ব্রেন্ডন ম্যাককালাম। টস জিতে ব্যাট করছে সাকিব আল হাসানের ঢাকা।

বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে রংপুর একাদশে। এ ম্যাচে নেই ক্রিস গেইল। তার জায়গায় এসেছেন জনসন চার্লস। প্রথমবার সুযোগ পেয়েছেন লেগস্পিনার স্যামুয়েল বদ্রি। পেসার ইবাদত হোসেনের বিপিএল অভিষেক হয়েছে। পঞ্চম আসরে মাত্র এক ম্যাচে সুযোগ পাওয়া বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক এসেছেন একাদশে।

বিপিএলে শেষ চার নিশ্চিত হলেও সেরা দুইয়ে ওঠার সুযোগ নেই রংপুর রাইর্ডাসের। শেষ ম্যাচটি তাই রংপুরের জন্য নিয়মরক্ষার। তবে ঢাকার জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ন। রংপুরকে হারালে সেরা দুইয়ে উঠবে তারা। আর তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আগেই নিশ্চিত করে ফেলা তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স হবে প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ। আর রংপুরের বিপক্ষে ঢাকা হারলে ১৫ পয়েন্ট পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস হবে তামিমদের প্রতিপক্ষ। ঢাকার পয়েন্ট ১১ ম্যাচে ১৩।

প্রথম কোয়ালিফায়ার অর্থাৎ সেরা দুইয়ে থাকার সুবিধা হল ওই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলেরও থাকবে সুযোগ। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের সঙ্গে খেলবে তারা। দ্বিতীয় ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার ম্যাচটি সেমিফাইনালের মতো হলেও আক্ষরিক অর্থে এটি দ্বিতীয় কোয়ালিফায়ার।

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আরও কাছে ভারত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুই আসনেই বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT