চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত সবাই জেএমবি সদস্য: আইজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর কল্যাণপুরে এক জঙ্গি আস্তানায় পুলিশের বিশেষ অভিযানে ৯ জঙ্গির সবাই জেএমবি সদস্য এবং আইএসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

হামলায় পুলিশ সহ কয়েকজন আহত হয়েছে। ভোর পোনে ছয়টা থেকে পুলিশ অপারেশন ‘স্টর্ম টোয়েন্টি সিক্স’ নামে এই অভিযান চালায়। এক ঘণ্টাব্যাপী অভিযানে সোয়াতও অংশ নেয় ।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেন, নিহত সবাই জেএমবি সদস্য। আইএস-এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। অভিযানের একজন গ্রেফতারের কথাও জানান তিনি।

আইজিপি বলেন, ‘আমি একটু আগে দেখে আসলাম যে নয়জন জঙ্গি নিহত হয়েছে। সবার পরনে জঙ্গি পোশাক, যেটা তারা গুলশানে অভিযানে পরেছিল, কালো পোশাক, সবার কাছে একটা ব্যাগপ্যাক আছে, ব্যাগ আছে। মাথায় পাগড়ি আছে, হাতে নাইফ (ছুরি) আছে। তাদের ব্যাগগুলোর মধ্যে নিশ্চয়ই তল্লাশি করলে আমরা কিছু পাব।’

আইজিপি বলেন, ‘আমরা আমাদের স্পেশালাইজড (বিশেষায়িত) যে ইউনিট আছে, সোয়াত, বোম ডিসপোজাল টিম (বোমা নিষ্ক্রিয়করণ দল) এবং যারা এই অপারেশনে পারদর্শী, তাদের আমরা এখানে পাঠিয়েছি। পাঠানোর পর তারা রেকি করছে এবং অভিযান করার পূর্বে আমাদের যে সমস্ত প্রস্তুতি নিতে হয়, সে প্রস্তুতি আমরা নিয়েছি। এবং আমরা রাতের বেলা না করে, রাতের বেলা করলে পুরো এলাকা আতঙ্ক হবে, সূর্যের আলো যখন শুরু হয়েছে, ৫টা ৫১ মিনিটে আমাদের অভিযান শুরু হয়েছে।’

তিনি আরো বলেন, ওই বাড়ি থেকে বড় হামলার পরিকল্পনার তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল।

Reneta

শহীদুল হক বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সোর্স (সূত্র) থেকে আমরা অনুমান করছিলাম ঢাকায় তারা একটা বড় ধরনের ঘটনা ঘটাবে। কাজেই ঘটনা যাতে না ঘটাতে পারে, সে জন্য আমাদের অভিযান ছিল। আমরা এই অভিযানের নাম দিয়েছি ‘অপারেশন স্টর্ম টোয়েন্টিসিক্স’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কল্যাণপুরজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT