গুলশানে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের নিহত তিন শিক্ষার্থীকে শ্রদ্ধা জানিয়েছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলের শিক্ষার্থীরা।
বাংলাদেশের নাগরিক ফারাজ আইয়াজ হোসেন, বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক অবিন্তা কবীর ও ভারতীয় তারিশি জৈনকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।
বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে তিন দেশের পতাকার সামনে ফুল দিয়ে আর শোকবার্তা লিখে তাদেরকে স্মরণ করেন শিক্ষার্থীরা।
শুক্রবার রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২০ জনকে জিম্মিকে হত্যা করে কথিত জঙ্গিরা।







