চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত চালক মিলনের চিকিৎসার বিষয়ে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

গলায় ছুরিকাঘাতের পর মারা যাওয়া রাইড শেয়ারিং আ্যপের মোটরসাইকেল চালক মিলনের চিকিৎসার বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটের পরিচালকের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

আহত মিলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কেন জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে রেফার করতে হল। এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কী চিকিৎসা দিল এ বিষয়গুলো উল্লেখ করে দুই পরিচালককে তাদের ব্যাখ্যা প্রদিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে।

মিলনের চিকিৎসায় ‘অবহেলার’ অভিযোগ তুলে তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানি নিয়ে আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

আদালতে রিট আবেদনকারী আইনজীবী এম. সাইফুদ্দিন খোকন নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

পুলিশ ও মিলনের স্বজনেরা গণমাধ্যমকে জানায়, ‘গত ২৫ আগস্ট রাতে মোটর সাইকেল নিয়ে বের হয় মিলন। রাত সোয়া দুইটার দিকে যাত্রী নিয়ে মালিবাগ থেকে শান্তিনগর এর দিকে যাচ্ছিলেন তিনি।  উড়ালসড়কে উঠার পর মিলনের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়। ওই অবস্থায় দৌড়ে উড়ালসড়ক দিয়ে নেমে আসেন তিনি।

এ দৃশ্য দেখে দুইজন পথচারী মিলনকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিনগর মোড়ের টহল পুলিশের কাছে।  এরপর দ্রুত মিলনকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। এরপর মিলনের গলায় অস্ত্রোপচার করে সাতটি সেলাই করা হয়। কিন্তু রক্ত বন্ধ না হওয়ায় এবং অবস্থার আরো অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

Reneta

প্রায় তিন ঘণ্টা লড়াইয়ের পর সোমবার ভোর পৌনে ছয়টার দিকে মারা যায় মিলন। এরপর ময়নাতদন্তের জন্য মিলনের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।’

Jui  Banner Campaign
ট্যাগ: হাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

উড়তে থাকা ভারতকে বড় হার দেখিয়ে সুপার এইট শুরু প্রোটিয়াদের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সিডনির গরম মানিয়ে নেয়ার চেষ্টায় সুইডেন প্রবাসী আনিকা

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের রিসোর্টে অনুপ্রবেশের সময় গুলিতে নিহত ১

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT