চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহতদের দেশি-বিদেশি পরিচয় নিয়ে ধোঁয়াশা কাটছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানে সন্ত্রাসী হামলায় নিহত বিশজন সবাই বিদেশি না কেউ কেউ দেশি, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আইএসপিআরের সংবাদ সম্মেলন এবং সংবাদমাধ্যমে তাদের পাঠানো প্রথম বিবৃতিতে রেস্টুরেন্টের ভেতরে নিহত ২০ জনই বিদেশী নাগরিক বলা হলেও পরে আরেকটি সংশোধনীতে শুধু ২০ জনের লাশ উদ্ধার বলা হয়েছে। 

ওই ঘটনার পর থেকে নিহত হিসেবে অন্তত ৩ জন বাংলাদেশীর নাম বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে। যাদের নাম ফারাজ হোসেন, আবিন্তা কবীর এবং ইশরাত আকন্দ  । 

আইএসপিআরের সংশোধনী বিবৃতিতে নিহতদের পরিচয় হিসেবে দেশি বা বিদেশি কোনোটাই উল্লেখ করা হয়নি।  দেশি কতজন, বিদেশী কতজন তাও জানানো হয়নি। তবে সেখানে নিহতদের বেশিরভাগই বিদেশী বলেই জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে অবশ্য নিহতদের পরিচয় ময়নাতদন্তের পরে জানা যাবে বলে উল্লেখ করা হয়েছে।  

Banglabid

নিহতদের পরিচয় নিশ্চিত করার উদ্দেশ্যে কোনো প্রশ্ন থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের সঙ্গে ০১৭৬৯০১২৫২৪ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেন ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী।

বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া, ওই হামলায় নিহতদের একজন ইশরাত আকন্দ ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান। আর ট্রান্সকম গ্রুপের প্রধান লতিফুর রহমানের মেয়ে সিমিন হোসেনের ছেলে ফারাজ হোসেন। আইএসপিআরের সংবাদ সম্মেলন বা তাদের বিবৃতিতেও এই দুজনের নিহতের খবর সামনে আসেনি। 

শুক্রবার রাত নয়টার দিকে গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে ঢুকে হামলা চালায় ৭ জনের একটি জঙ্গি দল। তলোয়ার ও আগ্নেয়াস্ত্র হাতে তারা রেস্টুরেন্টে ঢুকে সেখানে থাকা মানুষদের জিম্মি করে। পরে পুলিশ উদ্ধার কাজে নামলে জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে নিহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ খান এবং ডিবির এসি রবিউল ইসলাম।

Reneta

দীর্ঘ চেষ্টার পর ১৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে শনিবার সকালে সাড়ে বারো মিনিটের যৌথ অভিযানে পালিয়ে যাওয়ার সময় ৬ জঙ্গি নিহত হয়, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় একজনকে। অভিযান শেষে রেস্টুরেন্টের ভেতর থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়। আগের রাতেই গলাকেটে ও গুলি করে তাদের হত্যা করে জঙ্গিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পরবর্তী

মহিমান্বিত পবিত্র শবে কদর

পরবর্তী

মহিমান্বিত পবিত্র শবে কদর

এবার এলইডি বাল্ব উৎপাদন করছে হাইটেক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT