চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষ্প্রভ ওয়াটসন, পারল না রংপুরও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা-চট্টগ্রামের দুইপর্ব মিলিয়ে পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয়। দলের যখন এই অবস্থা, তখন অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয় শেন ওয়াটসনকে। অধিনায়কের আর্মব্যান্ডও তুলে দেয়া হয় অজি তারকার হাতে। কিন্তু তাতেও কাজ হল না। ব্যাট হাতে নিষ্প্রভ ওয়াটসন, ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রংপুর রেঞ্জার্সকে। মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স জেতে ৫২ রানে।

ছয় ম্যাচে এটি খুলনার চতুর্থ জয়। আর ছয় ম্যাচে পঞ্চম হার রংপুরের।

মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গে নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ইনিংসে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ৭ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে খুলনা টাইগার্স। জবাবে রংপুরের ইনিংস থামে ৯ উইকেটে ১৩০ রানে।

দলীয় এবং ব্যক্তিগত ৫ রানেই আউট হয়ে যান ওয়াটসন। ঝড়ের আভাস দিয়ে ফেরেন ৯ বলে ২০ রান করা মোহাম্মদ নাঈম। ক্যামেরন ডেলপোর্ট ফেরেন ৯ রান করে। স্কোর বোর্ড হাফসেঞ্চুরি ছোঁয়ার আগে তিন উইকেট হারায় রংপুর। ৩৪ রান করে চেষ্টা চালিয়েছিলেন লুইস গ্রেগরি। কিন্তু অন্য ব্যাটসম্যানদের সহযোগিতা না পাওয়া এগোনো হয়নি তার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান (১১ বলে) মোস্তাফিজুর রহমানের।

একে একে আউট হন ফজলে মাহমুদ (৪), মোহাম্মদ নবি (৭), সাদমান ইসলাম (১৬), জহুরুল ইসলাম (১) ও মুকিদুল ইসলাম (০)।

খুলনার হয়ে চার উইকেট নেন শহিদুল ইসলাম। তানভীর ইসলামের পকেটে দুই উইকেট।

Reneta

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল চলতি সপ্তম আসরের ২২তম ম্যাচে টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের গতির মুখে পড়ে ৪৫ রানেই টপঅর্ডার তিন ব্যাটসম্যানের উইকেটে হারিয়ে বিপাকে পড়ে খুলনা। দলীয় ৮৪ রানে খুলনা হারায় মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান শুভ ও নাজমুল হোসেন শান্তর উইকেট। দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম।

পঞ্চম উইকেটে আফগান ক্রিকেটার নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে গড়েন ৮২ রানের জুটি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ফিফটির পথেই ছিলেন নাজিবুল্লাহ। তবে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরার আগে ২৬ বলে ৬টি চার ও এক ছক্কায় ৪১ রান করে ফেরেন এই আফগান ক্রিকেটার।

ইনিংস শেষ হওয়ার মাত্র ৪ বল বাকি থাকতে মোস্তাফিজের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সাজঘরে ফেরেন মুশফিক। তার আগে ৪৮ বল খেলে ৪টি চার ও দুই ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৯ রান করেন তিনি। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৮২ রান তুলতে সক্ষম হয় খুলনা।

রংপুরের হয়ে ২৮ রানে ৩ উইকেট শিকার করেন জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সখুলনা টাইগার্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT