চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষ্ক্রিয় বসে থাকার আর কোনো সুযোগ নেই

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩৯ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A
বিধ্বংসী ঘূর্ণিঝড় আইলা ক্ষতিগ্রস্থ করেছিল সুন্দরবনের অনেক গাছ। প্রাকৃতিক দূর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তারই ধ্বংসাবশেষ এর প্রমাণ রয়ে গেছে এখনো প্রকৃতির বুকে।

বিধ্বংসী ঘূর্ণিঝড় আইলা ক্ষতিগ্রস্থ করেছিল সুন্দরবনের অনেক গাছ। প্রাকৃতিক দূর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তারই ধ্বংসাবশেষ এর প্রমাণ রয়ে গেছে এখনো প্রকৃতির বুকে।

কপ-২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের সতর্ক করে বলেছেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যর্থ হলে বাংলাদেশের মতো অরক্ষিত দেশগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমরা যদি শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যর্থ হই, তাহলে শিশুরা আমাদের ক্ষমা করবে না।

এই সময়টাকে মানব ইতিহাসের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ বাঁক’ উল্লেখ করে তিনি আরো বলেছেন, ‘আমরা সম্ভবত আমাদের সময়ের সবচেয়ে কঠিন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছি।’

গত প্রায় দুই দশক ধরে আমরা জানি, জলবায়ু পরিবর্তন বিশ্বের কঠিন এক বাস্তবতা। এই মুহূর্তে তা মানবজাতি, বন-পরিবেশ, প্রতিবেশ এবং প্রাকৃতিক সম্পদের অপূরণীয় ক্ষতির কারণ। কিন্তু তা ঠেকানোর ক্ষেত্রে বিশ্বের বড় বড় দেশ; বিশেষ করে যেসব দেশ জলবায়ু পরিবর্তনে দায়ী- তারা এখনো উদাসীন। অথচ সেই ১৯৯২ সালে থেকে শুরু হওয়া ধরিত্রী সম্মেলনে প্রতিবারই সেইসব দেশ গ্রীন হাউস গ্যাস নিঃসরণ কমাতে প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি।

সেই কারণেই আজ বাংলাদেশের মতো দেশগুলোকে ঝুঁকিতে ফেলেছে। ক্ষয়ক্ষতির দায় বহন করতে হচ্ছে। যদিও এতে এসব দেশের কোনো দায় নেই বললেই চলে। আরেকটি বড় বিষয় হলো, দায়ী দেশগুলো বহুদিন ধরে বলছি, ক্ষতিপূরণ দেবে। এ জন্য যে ফান্ড গঠন করা হয়েছে; তাতেও প্রতিশ্রুত অর্থ তারা দেয়নি। আর এতে আরো বেশি বিপদের মুখে পড়েছে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো।

তার মানে বড় দেশগুলো এখনো তাদের যে দায়িত্ব, তা পালনে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতা সারাবিশ্বকে হুমকিতে ফেলেছে। তাই আজ ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে বড় প্রশ্ন- যে বিষয়টিতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া প্রয়োজন; তা নিয়ে তারা কেন নীরব? কেন তারা প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে না?

অথচ সবাই এক বাক্যে স্বীকার করছে, এই সংকট আন্তর্জাতিক জলবায়ু শাসনব্যবস্থা ধ্বংস করে দিতে পারে। সেই সাথে সমুদ্র তীরবর্তী অনেক দেশকে ভাসিয়ে দিতে পারে সুনামি, আইলা কিংবা সিডরের মতো কোনো দুর্যোগে। এরই মধ্যে বাংলাদেশসহ অনেক দেশের সমুদ্র স্তর বেড়ে গেছে। মরুকরণ ঘটছে অনেক অঞ্চলে। অনাবাদী হচ্ছে লাখ লাখ হেক্টর কৃষিজমি।

Reneta

আমরা মনে করি, এখন আর কারো মুখাপেক্ষী না হয়ে ঝুঁকিতে দেশগুলোকে সাথে নিয়ে দায়ী দেশগুলোর বিরুদ্ধে শক্তিশালী জোট গড়ে তুলতে হবে। নিষ্ক্রিয় হয়ে বসে থাকার আর কোনো সুযোগ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ু পরিবর্তনপরিবেশবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT