চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা পেয়ে খুশিই ওয়ার্নার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিংয়ে অভিযুক্ত হয়ে আপাতত ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ডেভিড ওয়ার্নার। প্রথম প্রথম সেই নিষেধাজ্ঞা নিয়ে কষ্ট থাকলেও এখন বেশ ফুরফুরে অজি মারকুটে ব্যাটসম্যান। কারণ নিষেধাজ্ঞায় যে মিলেছে বিশ্রাম!

বেকার বলে কিন্তু একেবারেই বেকার নন ওয়ার্নার। এখন খেলছেন নর্দান টেরিটোরি স্ট্রাইক লিগে। সেখানে শেষ ম্যাচে ৩২ বলে ৩৬ রানও করেছেন।

তবে ঘরোয়া লিগ তো আর আন্তর্জাতিক ক্রিকেট নয়। ওয়ার্নারের তা ভালোমতই জানা। নিষেধাজ্ঞা পাওয়ার আগে ১২ মাসের প্রায় প্রতিটা সময়ই ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে খেলেছেন আইপিএলেও।

Banglabid

এত ব্যস্ততার ভিড়ে এক বছরের নিষেধাজ্ঞা যেন শাপেবর হয়ে দাঁড়িয়েছে ওয়ার্নারের জন্য।নিজেই বলছেন সেকথা, ‘যখন আমি সজীব থাকি তখন আমার ভালোই লাগে। যদি আমার শেষ ১২টা মাস আপনারা দেখেন তাহলে দেখবেন আমি অস্ট্রেলিয়ার হয়ে সবগুলো ম্যাচই খেলেছি। কিন্তু বিশ্রাম পাইনি। অন্যকে বিশ্রাম দিয়ে নিজেই অধিনায়ক হয়েছি। তাই বলছি এই বিরতিটা আমার দরকার ছিল। আপনি দিনকে দিন পরিশ্রম করতে পারেন না।’

এই বিশ্রামকে কী কাজে লাগাবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওয়ার্নার জানিয়েছেন ২০১৯ বিশ্বকাপকে পাখির চোখ করেছেন তিনি। বেশি বেশি ঘরোয়া ক্রিকেট খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চান নিজেকে, ‘বিশ্বকাপের আগে লম্বা একটা সময় আছে। আমি আইপিএল খেলবো যা আমাকে বিশ্বকাপের পথ দেখাবে। আমার গায়ে জ্বলে ওঠার মত অনেক রসদ এখনো বাকি আছে। তাই আমি খুব উত্তেজিত।’

আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে এখনো আট মাস বাকি থাকলেও সামনের মাস থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন ওয়ার্নার। সেন্ট লুসিয়া স্টারসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুব হকি দলকে আবারও বড় ব্যবধানে হারাল জাতীয় দল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

আগস্ট ১৫, ২০২৬

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT