চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা অমান্য করে ঘরমুখো হচ্ছেন মানুষ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
২:৩৬ অপরাহ্ন ০৮, মে ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

সরকারি নির্দেশনা অমান্য করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে নানা পন্থায় বাড়ি ফিরছেন মানুষ। দূরপাল্লার যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকায় খোলা ট্রাক, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেলসহ ব্যক্তিগত ছোট ছোট যানবাহনে গাদাগাদি করে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছেন তারা। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ফলে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

করোনাভাইরাসের কারণে ঈদে কর্মস্থলে থাকার কথা থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে ঘরমুখো হচ্ছেন মানুষজন। আন্তঃজেলা পরিবহণ বন্ধ থাকায় কয়েক দফা গাড়ি পাল্টে গন্তব্যে যাচ্ছেন তারা। ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন অনেকে। রাতের আঁধারেও চলছে কিছু কিছু গণপরিবহন।

ঘরমুখো যাত্রীরা জানান, নির্দেশনা আমলেই নিচ্ছেন না ঘরে ফেরা মানুষজন। পরিবার পরিজন নিয়ে ঈদ করাই মূখ্য বিষয় তাদের। আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকায় ভোগান্তি ও ঝুঁকি দুটোই বাড়ছে বলে দাবি তাদের।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মহাসড়কের ৫৪টি জায়গায় পুলিশের চেকপোস্ট রয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানালেন তিনি।

গেল ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজারেরও অধিক যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে দুই শতাধিক বাসও রয়েছে। যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT