চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ হয়ে যে শিক্ষা পেয়েছেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১২, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট থেকে দুই বছরের জন্য নির্বাসনে আছেন সাকিব আল হাসান। আগামী অক্টোবর পর্যন্ত আইসিসির কোনো আইন বিরোধী কাজ না করলে শাস্তিটা কমে আসবে একবছরে। নিষেধাজ্ঞার মতো কঠিন পরিস্থিতি এলেও সবকিছু থেকেই শিক্ষণীয় বিষয় আছে বলে মনে করেন বাংলাদেশ অলরাউন্ডার। জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলেকে সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন থেকে কোনো কিছুকেই হাল্কাভাবে নেবেন না।

‘আমি শিখেছি কিছু কিছু বিষয়কে একদমই হাল্কাভাবে নেয়া উচিত নয়। আমার জীবনে এটাই বোধহয় সবচেয়ে বড় শিক্ষা।’

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও সেটা গোপন করার মতো তিনটি অভিযোগে সাকিবকে দুবছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। যার একবছর স্থগিত নিষেধাজ্ঞা। সাজার সব শর্ত মেনে চললে চলতি বছরের ২৯শে অক্টোবর থেকে মাঠে ফিরবেন তিনি।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী শিশির। পরিবারসহ এখন সেখানেই আছেন তিনি। সাক্ষাৎকারে সাকিবের ভাষ্য, ‘আমার জন্য ভীষণ এক কঠিন সময়। কারণ আমার বারবার মনে হতো যে, খেলছি না বা খেলতে পারবো না। তবে একটা বিষয় ভালো, দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারছি।’

সদ্যজাত কন্যাসহ সাকিব ও পরিবার

‘আমার প্রথম কন্যার জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারিনি। চেষ্টা করেছি লকডাউনের সময়ও তাদের পাশে থাকতে। একটা বিষয় নিশ্চিত করতে চেয়েছি, আমি মোটেও হতাশ নই, আর আমার বাড়িতেই লকডাউনে আছি।’

২০১৯ বিশ্বকাপে ক্যারিয়ারে ব্যাট হাতে সবচেয়ে অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন সাকিব। ৮৬.৫৭ গড়ে করেছেন ৬০৬ রান। ক্রিকেটে ফেরার পর এই ফর্মটাই ধরে রাখতে চাওয়ার কথা জানিয়েছেন।

Reneta

‘প্রথমত, আমি ক্রিকেটে ফিরতে চাই। আর পাঁচ মাস পরেই খেলায় ফিরতে পারবো। এর আগে বড় কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বড় চ্যালেঞ্জ হচ্ছে যেখানে শেষ করেছিলাম, আবারও সেখান থেকেই শুরু করা।’

‘আশা করি যেখানে শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করতে পারবো। এটাই আমার জন্য বড় চ্যালেঞ্জ, অন্যকিছু না।’

বিশ্বকাপে তিনে নেমে ব্যাট করেছিলেন সাকিব। জানিয়েছেন, সাউথ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স তাকে উৎসাহিত করেছেন এ পজিশনে খেলার জন্য।

গত বিশ্বকাপে সোনালী মুহূর্তে

‘বিপিএলে ভিলিয়ার্সের সঙ্গে আমার কথা হয়েছিল। সাধারণ কথাবার্তা। সে আমাকে এক ইনিংসের কথা উল্লেখ করে বললো, সে যদি তিনে নামত তাহলে দলের জন্য আরও বেশি রান করতে পারত। তাহলে দল আরও বেশি রান পেত।’

‘দলের কথা ভেবে সে প্রায়ই চার, পাঁচ, ছয়ে নেমে ব্যাট করেছে। তার কথা হচ্ছে, দলের মিডলঅর্ডারে গিয়ে ব্যাট করো, আর ৭০-৮০টা রান করে দিয়ে আসো। এটা কখনো কাজে লাগে, কখনো না। কিন্তু যদি সে তিনে ব্যাট করত, তাহলে দেখা যেত ১০০-১২০টা রান করেছে, আর দলও হয়তো জিতেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিনিষেধাজ্ঞাবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ১৬৬৬০, মৃত ২৫০

পরবর্তী

করোনাকালে এ কেমন আচরণ!

পরবর্তী

করোনাকালে এ কেমন আচরণ!

হাত না ধুয়ে বাটারবন খাওয়া ছেলেটি এখন শুচিবাই

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT