চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিষিদ্ধ’ হয়েছিলেন ভারত বধের নায়ক ফখর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২৩, জুন ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেঞ্চুরি করে ভারতকে উড়িয়ে দেয়া ফখর জামান একবার ‘নিষিদ্ধ’ হয়েছিলেন! এমনই অবাক করা খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য ডন’। পত্রিকাটি বলছে, ভালো খেলার কারণে নিজ গ্রামে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমনকি বিভিন্ন সময়ে তাকে মারধরও করা হতো। তাকে দলে নিলে অন্য দলের খেলোয়াড়রা ঘোর আপত্তি তুলতেন। তাতে খেলাই ভেস্তে যেত!

ভারতের বিপক্ষে ফখর সেদিন অল্প রানে জীবন পান। বুমরাহর ‘নো’ বলের কারণে বেঁচে যান তিনি। এরপর ১১৪ রানের ঐতিহাসিক ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন বানান।

সেঞ্চুরি করার পর ফখর বলেন তার কিছু মনেই হয়নি, ‘ওই সময় আমার বেশি কিছু মনে হয়নি। কিন্তু ধীরে ধীরে মানুষের উচ্ছ্বাস দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে।’

ছেলেবেলার কথা স্মরণ করে তিনি বলেন, ‘‘স্কুলে শক্ত বল খেলতাম। এবং কিছু রানও করেছিলাম। সেই সময় গোটা এলাকায় পরিচিতি পাই। তখন অন্যরা বলতো, ‘ও শক্ত বল খেলে। ওকে খেলতে নিবো না।’’’

ফখর বলেন, শৈশবে তিনি ক্রিকেটারই হতে চাইতেন। কিন্তু কখনো ক্লাব পর্যায়ে খেলা হয়নি। এক সময় নেভিতে যোগ দেন।

‘‘নেভিতে যোগ দেয়া আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। নেভির কোচ নাজিম খান আমাকে বলেন, ‘তুমি জাতীয় দলে খেলার যোগ্যতা রাখো।’ সেই থেকে আমি ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে শুরু করি।’’

ট্যাগ: ফখর জামান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেহরি ও ইফতারের সময়সূচি

পরবর্তী

আলজাজিরা বন্ধসহ ১৩ শর্তে কাতারের অবরোধ তুলে নেবে সৌদি

পরবর্তী

আলজাজিরা বন্ধসহ ১৩ শর্তে কাতারের অবরোধ তুলে নেবে সৌদি

মাধবকুণ্ড জলপ্রপাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT