চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ হতে পারে ‘মেকাপ’, নির্মাতার ভরসা ওটিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
নির্মাতার নতুন ওটিটি প্রজেক্টের চরিত্র ও অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নবাব এলএল.বি’র পর এবার বিতর্কে পড়েছে অনন্য মামুন পরিচালিত আরেক সিনেমা ‘মেকাপ’। চলচ্চিত্র সেন্সর বোর্ড আপত্তি খুঁজে পাওয়ায় সিনেমাটি ‘নিষিদ্ধ’ করতে যাচ্ছে বলেই খবর।

সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু জানান, ‘মেকাপ’ নিষিদ্ধ করার জন্য সেন্সর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। সিনেমাটির কিছু সংলাপে জোর আপত্তি রয়েছে। এর মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মানুষদের ছোট করা হয়েছে। এতে করে মানুষের মধ্যে বিরূপ ধারণা জন্মাবে। সেজন্য নিষিদ্ধ’র সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

সেন্সরে অযোগ্য বিবেচিত হলে সেই চলচ্চিত্র কোনোভাবেই সিনেমা হলে প্রদর্শন করা যাবে না বলে জানিয়েছেন খোরশেদ আলম খসরু।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সেন্সর থেকে ‘নিষিদ্ধ’ হওয়া সিনেমা পরিচালক চাইলে আপিলের সুযোগ পাবেন। মন্ত্রী পরিষদের মূখ্য সচিব হলেন আপিল বোর্ডের চেয়ারম্যান। সেখানে আরও কয়েকজন আমলা রয়েছেন। সেখানে বিবেচনা করার সুযোগ আছে। তবে যেহেতু অনলাইন বা ওটিটি প্লাটফর্মে সেন্সর নেই তাই পরিচালক চাইলে ওটিটিতে মুক্তি দিতে পারবেন। বাঁধা থাকবে না।

এদিকে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জমীস উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মেকাপ’ সিনেমায় কিছু আপত্তি রয়েছে। তবে সিনেমাটি পুরোপুরি নিষিদ্ধ করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড। আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে। সেই সিদ্ধান্ত প্রযোজক ও পরিচালক বরাবর চিঠির মাধ্যমে জানানো হবে।

লাইট ক্যামেরায় বন্দি সিনেমার শিল্পীদের জীবন। মেকাপের কারণে তারা ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। সিনেমার অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষ মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমা ইন্ডাস্ট্রির ভিতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’।

এই চিত্রপরিচালক মেকাপ সিনেমাটির ক্ষেত্রে নিষিদ্ধ শব্দটির সঙ্গে একমত হলেন না। তার মতে, শিল্প কখনো নিষিদ্ধ করা যায় না।

ফরিদপুরে ‘কসাই’ ওয়েব ফিল্মের শুটিং থেকে অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, সেন্সর বোর্ড থেকে কোনো ছবি ‘নিষিদ্ধ’ করার সিদ্ধান্ত নিতে পারে না। ‘সিনেমা হলে প্রদর্শনের অনুপযোগী’-এই সিদ্ধান্ত তারা নিতে পারেন। সেটাকে কোনোভাবেই ‘নিষিদ্ধ’ বলা যাবে না।

সেদিক থেকে বাঁধা আসলে বিকল্প প্রদর্শনীর কথাও জানান অনন্য মামুন। তিনি বলেন, সিনেমায় আমি যা কিছু সত্য তুলে ধরেছি, যদি প্রদর্শনে বাঁধা দেয়া হয়, তাহলে কি সত্য জিনিস দেখানো যাবে না? সত্য জানাতে এতো ভয় কিসের? ‘মেকাপ’ এর ব্যাপারে সেন্সর থেকে কোনো চিঠি পাইনি। সিনেমা হলে প্রদর্শনের অনুমতি না পেলে ওটিটিতে মুক্তি দেব।

এদিকে ছবিটি ‘নিষিদ্ধ’ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নাটক চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তে আশাহত হন। সাধারণ দর্শকরাও প্রশ্ন তুলছেন, ‘মানহীন সিনেমার ক্ষেত্রে আনকাট সেন্সর দেয়া হলেও কেন বার বার মানসম্পন্ন ছবিগুলো বাঁধার মুখে পড়ে?’   

মেকাপ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি, বিশ্বনাথ। সিনেমাতে আছে চারটি গান এবং মেকাপের বেশিরভাগ শুটিং করা হয়েছে ভারতের রামুজি ফিল্ম সিটিতে।

ট্যাগ: অনন্য মামুনকাজী উজ্জ্বলতারিক আনাম খাননবাব এলএলবিপায়েল মুখার্জিবিশ্বনাথমেকাপরিয়েলীরোশানলিড বিনোদনসাইফ চন্দন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝিনাইদহে বাস ট্রাকের সংঘর্ষে ৯ জন নিহত

পরবর্তী

নতুন সিনেমা নিয়ে আসছেন মোস্তফা কামাল রাজ

পরবর্তী
তিন যুবক বিভিন্ন পরিবেশে ক্যামেরার সামনে ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিনেমা নিয়ে আসছেন মোস্তফা কামাল রাজ

সাকিবের বদলি হিসেবে সৌম্য হাসিমুখে মাঠে নামছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সাকিবের জন্য একাদশে দুই পরিবর্তন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT