চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ সময়ে মাছ ধরার বিরুদ্ধে নৌ পুলিশের তৎপরতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০৩, জুন ২০২০
অপরাধ
A A

কাপ্তাই হ্রদে নিষিদ্ধ সময়ে মাছ ধরার বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে নৌ পুলিশ।

এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধেও নৌ পুলিশ অভিযান পরিচালনা করছে। যে সকল নৌযান সমূহ স্বাস্থবিধি অমান্য করছে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে কাপ্তাই হ্রদ দিন দিন মৎস্য উৎপাদন ও আহরণের পরিমাণ এবং এর সঙ্গে অর্জিত আয়ের পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Banglabid

৬৬ প্রজাতির দেশীয় মাছ এবং ৬ প্রজাতির বহিরাগত মাছ রক্ষায় এবছর রাঙ্গামাটি সদর,মাইন্দার মুখ,বালুখালী; বুড়িহাট,কাপ্তাই চেকপোস্ট ও মহালছড়ি চেকপোস্টে নৌ পুলিশের প্রয়োজনীয় সংখ্যক সদস্যদের মোতায়েন করা হয়েছে।

২০১৮-২০১৯ অর্থ বছরে মাছ উৎপাদনের পরিমাণ ছিল ১০ হাজার ৫৭৭.৭৬ টন যার আর্থিক মূল্য ছিল সাড়ে ১৩ কোটি টাকা। ২০১৯-২০২০ বছরে ( মে পর্যন্ত) ১২ হাজার ৬৯৪.৮১ টন মৎস্য উৎপাদন হয় যা থেকে অর্জিত অর্থের পরিমাণ ১৬.১৬ কোটি টাকা। সেই অনুপাতে ২০২০-২০২১ বছরের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ২৩৪ টন, যার মূল্য ১৯.৪০ কোটি টাকা।

নৌ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আতিকুল ইসলাম ২০২০-২০২১ এর কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদন সম্পর্কে বলেন, ‘নৌ পুলিশ কাপ্তাই লেকে মৎস্য সম্পদ রক্ষায় এবং এর উৎপাদন বৃদ্ধিতে জোর তৎপর এবং নৌ পুলিশ সদস্যের অভিযানিক তৎপরতা এ বছর ১৯,০০০- টন মাছ উৎপাদনে সহায়তা করবে এবং আশা করা যায় প্রায় ২৪ থেকে ২৫ কোটি টাকা অর্জিত হবে । মৎস্য, নদী এবং পরিবেশ রক্ষায় নৌ পুলিশের অভিযান চলবে।’

Reneta

নৌ পুলিশ সৃষ্টিলগ্ন থেকে মৎস্য ও জলজ সম্পদ রক্ষায় বদ্ধ পরিকর৷ প্রতি বছর মে, জুন, জুলাই এই তিন মাস কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস আহরণ,পরিবহন ও বাজারজাত করণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এরই ধারাবাহিকতায় ২০১৬ সাল থেকে প্রতি বছর উক্ত তিন মাসে নৌ পুলিশ ও বিএফডিসি, রাঙামাটি যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, জলযান ও বেআইনি ভাবে ধৃত বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে যাচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাপ্তাই হ্রদনৌপুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৬ বাংলাদেশি হত্যার ‘মূল হোতা’ ড্রোন হামলায় নিহত

পরবর্তী

ঘরে তৈরি কাপড়ের মাস্ক স্বাস্থ্যসম্মত: স্বাস্থ্য অধিদপ্তর

পরবর্তী

ঘরে তৈরি কাপড়ের মাস্ক স্বাস্থ্যসম্মত: স্বাস্থ্য অধিদপ্তর

কাদের

সচেতন না হলে সরকার আবারও কঠোর হবে: কাদের

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT