চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ করাতে আমার কিছু যায় আসে না: শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৭
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে শাকিব খান

সংবাদ সম্মেলনে শাকিব খান

‘১৬টি সংগঠন আমাকে নিষিদ্ধ করছে, তাতে আমার কিছু যায় আসে না। এতে যেমন আমার ছবি মুক্তিতেও কেনো সমস্যা হবে না, তেমনি আমার ছবি দেখা থেকেও দর্শককে ঠেকাতে পারবে না।’ বললেন চিত্রনায়ক শাকিব খান।

গতকাল সোমবার শাকিব খানের শিক্ষাগত যোগ্যাতার প্রশ্ন তুলে করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এ ব্যাপারে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আলোচনায় আসার জন্যই আমার সমালোচনা করেছেন তিনি। পড়াশোনা করে তিনি কিছুই করতে পারেননি। আর আমি তো ছবি নিয়ে সারা বিশ্বে ঘুরছি। যোগ্যতা না থাকলে কি পারতাম?’

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন চিত্রনায়ক শাকিব খান। এখানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, পরিচালক কাজী হায়ৎ, প্রযোজক মোহাম্মদ ইকবাল, সাংবাদিক ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য শাবান মাহমুদসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও কয়েকজন। তবে সংবাদ সম্মেলনে আলোচিত হয় ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘নবাব’ ছবির সাফল্য আর সম্প্রতি তাকে নিয়ে তৈরি কিছু বিতর্ক।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শাকিব খান
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শাকিব খান

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গণনার সময় রাতে তার উপর হামলা ও পরে থানায় অভিযোগপত্র দায়ের নিয়ে শাকিব খান বলেন, ‘নরমালি আমি হুমকি-ধামকি পেয়ে থাকি। ফিজিক্যালি হ্যাসেল করার চেষ্টা থাকে। মাঝে মাঝে মৃত্যুর হুমকিও চলে আসে। কিন্তু দেখার মতো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা দেখছি না। এগুলো নিয়ে আমি ভাবছি না। আমার বিশ্বাস আইনশৃংঙ্খলা বাহিনী, সরকার আমার পাশে থাকবেন। আমি চাই, সরকার আমার নিরপত্তা দেবেন।’

বাংলাদেশ–ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ ও ‘বস টু’ নিয়ে বিতর্ক আর ছবি দুটি আটকে দেওয়ার চেষ্টার ব্যাপারে শাকিব বলেন, ‘দেশের মানুষ উচ্ছ্বাস নিয়ে ছবি দেখছেন, প্রশংসা করছেন। এটাই তো বড় জবাব। আমার তো আলাদা করে তাদের জবাব দেওয়ার কিছু নেই।’

সংবাদ সম্মেলনের পুরো সময়টাতে শাকিব খান ছিলেন হাসিখুশি, কথা বলেছেন সাবলিল ভাবে। তিনি কিছু নিয়ে ভাবছেন, কিংবা নিজের ভবিষ্যৎ​ নিয়ে তিনি চিন্তিত, তা মনেই হয়নি।

Reneta

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT