চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশো-মেহজাবীন জুটিকে নিয়ে ভিকির জোড়া কাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ন ০৮, জুলাই ২০২১
অন্যান্য, বিনোদন
A A

ব্যতিক্রমী সব গল্পের মাধ্যমে দর্শকদের বরাবরই চমকে দেন ভিকি জাহেদ। সে কারণে নির্মাতা হিসেবে তার আলাদা দর্শকশ্রেণী ও গ্রহণযোগ্যতা রয়েছে।

সময়ের চাহিদা সম্পন্ন এ নির্মাতা আসন্ন ঈদুল আযহার জন্য ছয়টির মতো নাটক ও টেলিছবি তৈরি করছেন। এরমধ্যে ‘দ্বিতীয় সূচনা’ নামে একটি নাটক ও ‘পুনর্জন্ম’ নামে একটি টেলিছবি বানিয়েছেন চ্যানেল আইয়ের জন্য।

দুটি কাজেই জুটি বেঁধে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। এর আগে চ্যানেল আইয়ের জন্য ভিকি বানিয়েছিলেন জন্মদাগ, ভুলজন্ম নামে দুটি নাটক। প্রচার হয়েছিল ভালোবাসা দিবসে এবং ঈদে। কাজ দুটির মাধ্যমে দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিলেন নির্মাতা ও শিল্পীরা। এবার ভিকি নির্মাণ করলেন ‘পুনর্জন্ম’।

নির্মাতা পরিষ্কার করে জানালেন, এটি কোনো সিক্যুয়াল নয়। সম্পূর্ণ আলাদা গল্প। নামের শেষে শুধু জন্ম রয়েছে।

থ্রিলার গল্পের একাধিক নাটক বানিয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন ভিকি জাহেদ। তিনি জানান, নতুন থ্রিলারধর্মী গল্পে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছে। বলেন, একেবারে নতুন ধরনের গল্প। দর্শকরা যে ধরনের থ্রিলার দেখে অভ্যস্ত তেমনটি নয়। আমার বিশ্বাস, প্রচারের পর এই টেলিফিল্মটি নিয়ে বেশ আলোচনা হতে পারে। আমি নিজেও যত্ন নিয়ে বানিয়েছি। শিল্পীদের সাপোর্ট পেয়েছি অনেক।

আরেকটি হচ্ছে ‘দ্বিতীয় সূচনা’। এ নাটকটির প্রেক্ষাপট হচ্ছে দাম্পত্য জীবনের নানা গল্প নিয়ে। পরিচালক জানান, এমন গল্প আমাদের চারপাশের ঘটে। প্রেমের বিয়ের পর সংসার করতে গিয়ে কিছুদিন পর নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে, পরস্পরের মধ্যে গুরুত্ব কমে। প্রেমের সমান্তরাল কম্পারিজম দেখা যাবে। যা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে অন্যভাবে ফুটে উঠবে।

Reneta

এ নাটকে গল্পের মাধ্যমে নিজেদের সম্পর্ক মজবুত কিছু দিক তুলে ধরা হয়েছে। সম্পর্কের ভুলগুলো নাটকটি দেখলে অনেকটা কাটানো যাবে বলে মনে করেন নির্মাতা ভিকি জাহেদ।

সম্প্রতি নাটক ও টেলিফিল্ম দুটির শুটিং সম্পন্ন হয়েছে

নির্মাতা জানান, ‘পুনর্জন্ম’ ঈদের চতুর্থদিন বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হওয়া কথা। নিশো-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী, নওশাবা।

অন্যদিকে ‘দ্বিতীয় সূচনা’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে। নিশো মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, অর্ণব অন্তু। দুটি নাটকই প্রচারের পর পাওয়া যাবে চ্যানেল আইয়ের ইউটিউবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্ণবইন্তেখাব দিনারঈদ ২০২১চ্যানেল আইজন্মদাগনওশাবানাটকনিশোপুনর্জন্মভিকি জাহেদমেহজাবীনলিড বিনোদনশাহেদ আলীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT