চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশো-মেহজাবীনের ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ দেখে কাঁদছে দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

মাত্র ১৫ ঘন্টা আগে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে আফরান নিশো ও মেহজাবীন অভিনীত নাটক ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’। অল্প সময়ে নাটকটি গ্রহণ করেছেন দর্শক। ২৪ ঘণ্টার আগেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গ্রুপে এ নাটক ব্যাপকভাবে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই নিজেদের ফেসবুকে লিঙ্ক শেয়ার করে সাধুবাদ জানাচ্ছেন। কয়েক ঘন্টায় এ নাটকটি দেখেছেন প্রায় ৬ লাখ দর্শক! নাটকটি দেখে কাঁদছেন দর্শক। নিজেদের মতামত জানাচ্ছেন সোশাল মিডিয়ায়।

অল্প সময়ে সাড়ে ৪ হাজারের বেশী দর্শক ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ দেখে নিজেদের মতামত জানিয়েছেন। যেখানে একটিও নেতিবাচক মন্তব্য চোখে পড়েনি। একজন বেকার যুবক ও প্রেমিকার গল্পে নির্মিত হয়েছে ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’।

বেকার ওই যুবকের চরিত্রে অভিনয় করেছেন সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং তার প্রেমিকার চরিত্রে কাজ করেছেন মেহজাবীন। নাটকের গল্পে দেখা যায়, চাকরির জন্য বিভিন্ন অফিসে ইন্টারভিউ দেন মেধাবী নিশো। কিন্তু কোথাও তার চাকরি হয়না। সবসময় তাকে মানসিকভাবে সাহস যোগান মেহজাবীন।

হঠাৎ একদিন মেহজাবীন ফোন করে নিশোকে জানান, তার বাবা ডাক্তার ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছেন। নিরুপায় নিশো এটা জানার পর কিছুই করতে পারেন না। এমনকি কোনো চাকরি যোগার করতে পারেন না। যেদিন মেহজাবীনের বিয়ে হয়, সেদিনই নিশো একটা চাকরি পান। এরমধ্যে ঘটে থাকতে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ঘটনা। গল্পে বাড়তি মাত্রা যোগ করেছেন মাহমুদ মানজুরের লেখা এবং নাভেদ পারভেজের সুর-সংগীতে রেহান রাসেলের গাওয়া একটি গান।

এ গল্পের নাটক দেখে বেশীরভাগ দর্শক নিজেদের খুঁজে পেয়েছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এ তো তাদের জীবনেরই এক গল্প। ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ ইন্ডিয়া থেকে প্রতাপ বাড়ৈ নামে এক দর্শক লিখেছেন, সত্যিই অসাধারণ। তোমাদের নাটকগুলো এতো ভালো হয় কী করে? ইন্ডিয়ান হলেও আমি গর্ব করে বলছি, বাংলাদেশের নাটকের একজন বড় ভক্ত আমি।

আশরাফুল ইসলাম মন্তব্য করেছেন, ভাই এমন নাটক আর তৈরি কইরেন না। এভাবে কাঁদতে ভালো লাগেনা। সবুজ খান এ নাটকে তার নিজের জীবনের সঙ্গে তুলনা করে লিখেছেন, যেদিন সিদ্ধান্ত নিলাম আমার প্রেমিকাকে বিয়ে করব তার দুইদিন পর কেন চাকরিটা চলে গেল বুঝতে পারি নাই। অনেক খোঁজার পর যখন প্রায় দেড় বছর পর আমার আরেকটা চাকরি হয়, তার ২ দিন পর জানতে পারি যে ৫ দিন পর ওর বিয়ে। এখন ওর একটা মেয়ে আছে। আর আমি বাংলাদেশের বাইরে। যাই হোক নাটকটা ভালো লাগলো। নিজের কান্না থামাতে পারছিনা।

Reneta

নয়ন সোলাইমান লিখেছেন, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখ, আমি ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ হাতে পাই। আর ২০১৭ এর সেপ্টেম্বর মাসের ৯ তারিখ আমার ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। হায় বাস্তবতা! নাটকের চাইতেও নাটকীয়। ধন্যবাদ মেহেজাবীন এবং নিশো ভাইকে। নাটক দেখার এক সেকেন্ডের জন্য মনে হয়নি আপনারা অভিনয় করছেন।

এছাড়া নিশো-মেহজাবীন জুটির কাজের প্রশংসা করেছেন অনেকেই। কেউ কেউ বলেছেন, বাংলা নাটকের কুইন মেহজাবীন এবং এ সময়ের নাটকের বস অভিনেতা নিশো। আবার কেউ বলেছেন, নিশো-মেহজাবীনের এই নাটকটি হতে পারে ২০১৯ সালে সেরা নাটক। এ জুটির জন্য শুভ কামনা।

রুশো আহমেদের গল্পে ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এবি রোকন। এটি তার নির্মিত প্রথম সিঙ্গেল নাটক। এর আগে তিনি জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সহকারি হিসেবে কাজ করেছেন। আফরান নিশো এবং মেহজাবীন ছাড়াও ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ নাটকে অভিনয় করেছেন ফখরুল বাশার, মিলি বাশার, রুশো শেখ। বিস্ক ক্লাব নিবেদিত ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ প্রযোজনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

দেখতে পারেন সাড়া জাগানো ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোমেহজাবীন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

আম্পায়ারিং নিয়ে উয়েফায় অভিযোগ করেছে বার্সেলোনা

এপ্রিল ১০, ২০২৬

ইরানকে হরমুজে চাঁদা আদায় বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১০, ২০২৬

লেবাননে হামলার পর শান্তি আলোচনার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT