চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশো-মেহজাবীনকে নিয়ে ফের আরিয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো-মেহজাবীনকে নিয়ে একাধিক জনপ্রিয় প্রোডাকশন উপহার দিয়েছে নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তাদের নিয়ে এবার তিনি নির্মাণ করলেন ‘তুমি আমারই’।

অন্তর্জালে প্রকাশের পরপরই আরিয়ান নির্দেশিত এ ফিকশনটি সাড়া ফেলেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ‘তুমি আমারই’ অবমুক্ত হয়েছে লাইভ টেক ইউটিউব চ্যানেলে। কয়েক ঘণ্টায় ফিকশনটি দেখেছেন চার লক্ষাধিক দর্শক। মন্তব্য করেছেন কয়েক হাজার দর্শক। বেশিরভাগ দর্শকের মন্তব্য ছিল এমন ঋণি, বুকের বা পাশে’র পর নিশো-মেহজাবীন-আরিয়ানের ‘তুমি আমারই’ আরেকটি মাইলফলক হতে যাচ্ছে!

‘তুমি আমারই’ নিয়ে আরিয়ান বললেন: প্রকাশের পর থেকে দর্শকদের কাছ থেকে হিউজ সাড়া পাচ্ছি। অনলাইনে বিভিন্ন গ্রুপে, ফেসবুক ইনবক্সে খুব প্রশংসা পাচ্ছি। আমার সবচেয়ে বেশি দর্শকনন্দিত কাজ ‘ব্যাচ ২৭’, ‘বড়ছেলে’, ‘বুকের বা পাশে’, ‘কথোপকথন’ বানিয়ে যেমন ফিডব্যাক পেয়েছিলাম তেমন ফিল পাচ্ছি।

তিনি বলেন: বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ-ইন্ডিয়ার খেলা ছিল। তারমধ্যেও এতো মানুষ শুরুতেই দেখেছে এটা বিশাল ব্যাপার। আরিয়ান বলেন: শুটিংয়ের সময় বৃষ্টি ছিল। তারমধ্যে কষ্ট হয়েছে কাজটি করতে। আমি দর্শকদের পছন্দমতো কাজ করি। তারা পছন্দ করছে এটাই প্রাপ্তি।

‘তুমি আমারই’ প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন, যেটি লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। নির্মাতা আরিয়ান বলেন: ভ্যালেন্টাইন কিংবা ঈদ উৎসবে এমন বড় আয়োজনে প্রডাকশন নির্মাণ করে থাকি। কিন্তু লাইভ টেকনোলোজি থেকে উৎসবের বাইরে এ ধরণের প্রডাকশন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এটা ইতিবাচক দিক। এই ধারাবাহিতা অব্যাহত থাকুক।

এ ফিকশনে রয়েছে ‘তুমি আমারই’ ও ‘কেন কে জানে’ শিরোনামে দুটি গান। যেগুলো লিখেছেন সোমেশ্বর অলি। কণ্ঠ, সুর-সংগীত দিয়েছেন তাহসিন আহমেদ এবং সাজিদ সরকার। নিশো-মেহজাবীন ছাড়াও অন্যান্য শহিদুল ইসলাম সাচ্চু, মাসুম বাশার, মিলি বাশার, সাবিহা জামান, আজম খান, লিমন প্রমুখ।

Reneta

দেখেন ‘তুমি আমারই’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোমিজানুর রহমান আরিয়ানমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT