চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশাতকে ছাড়া প্রথমবার মঞ্চে দেশ নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

সদ্য প্রয়াত থিয়েটার কর্মী ইশরাত নিশাতকে ছাড়া প্রথমবার মঞ্চে উঠছে তার হাতে গড়া দল ‘দেশ নাটক’। শুক্রবার ও শনিবার শিল্পকলায় দেখানো হবে এই দলের নতুন প্রযোজনা ‘জলবাসর’।

নতুন এই প্রযোজনা ‘জলবাসর’-এর কাজও নিজ হাতে গুছিয়ে তুলেছিলেন ইশরাত নিশাত। কাস্টিং, লাইট, রিহার্সেল কিংবা পোস্টার, সবকিছুই চূড়ান্ত করেছেন নিজে। অথচ প্রদর্শনীর আগেই বিদায় নিলেন তিনি।

তবে থামছে না দেশ নাটক। দল নেতার মৃত্যু শোককে শক্তিতে রূপান্তর করতেই ‘জলবাসর’-এর দুটি প্রদর্শনীর আয়োজন বলে জানালেন নির্দেশক মাসুম রেজা।

২৪ ও ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে দুটি প্রদর্শনী হবে ‘জলবাসর’-এর। উদ্বোধনী মঞ্চস্থ করার আগে নিশাত স্মরণে কিছু আয়োজন থাকছে।

ইশরাত নিশাত দেশ নাটকের প্রতিষ্ঠাকালীন সদস্য ও দীর্ঘদিন দলীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনায় মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করেছেন তিনি।

১৯ জানুয়ারি রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিশাত মারা যান।

Jui  Banner Campaign
ট্যাগ: ইশরাত নিশাতদেশ নাটকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT