চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলয় হত্যার দায় স্বীকার আল-কায়েদা’র

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৯:০৪ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর পূর্ব গোড়ানে বাসায় ঢুকে ব্লগার নিলয় চক্রবর্তীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে আল কায়দা’র বাংলাদেশ শাখা বলে দাবীদার জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’। হত্যার দায় স্বীকার করে বিভিন্ন মিডিয়ায় ই-মেইল করেছে জঙ্গি সংগঠনটি।

নিলয় ব্লগে লেখার পাশাপাশি আরডিসি নামের এক এনজিওতে কাজ করতেন। পুলিশ কর্মকর্তারা বলেছেন, জুম্মার নামাজের সুযোগে ঘাতকরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

১৬৭ পূর্ব গোড়ানের ৫ তলার এই বাড়ির ৫ম তলার পূর্ব পাশ্বের্রর একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন নিলয় চক্রবর্তী ওরফে নিলয় নীল। নিলয় নীল নামে ফেসবুকে লেখালেখি করতেন। এর আগেও মৌলবাদী গোষ্ঠী তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলো। গত রমজানে পরীবাগ থেকে বাসায় ফেরার সময় এক যুবক তাকে অনুসরণ করে বাসা পর্যন্ত এসেছিলো।

এর আগে ঠিক একই কায়দায় হত্যা করা হয় আরো ৪ ব্লগার আহমেদ রাজিব হায়দার, অভিজিৎ রায় , ওয়াসিকুর রহমান বাবু ও অনন্ত বিজয়কে।

আগের চার ব্লগার হত্যার দায় স্বীকার করে আনসারুল্লাহ বাংলা টিম ও আল-কায়েদা। হত্যার বেশ কিছুদিন পর গত ৩ মে এক ভিডিও বার্তায় অভিজিৎকে হত্যার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় শাখা ‘আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস)’।

ব্লগার রাজিব হায়দার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম লিলনকে হত্যার দায়ও স্বীকার করে সংগঠনটি।

Reneta

নিলয়ের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়। তার গ্রামের বাড়ি পিরোজপুরের টোনা ইউনিয়নে। তাঁর বাবা মৃত তারাপদ চক্রবর্তী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুপিয়ে হত্যাগণজাগরণ মঞ্চড. ইমরান এইচ সরকারব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রেমিটেন্সে ৫% প্রণোদনা ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দাবি সৌদি ব্যবসায়ীদের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT