চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্যাতনের শিকার নারীরা কেন বিচার পাবেন না?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৪৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দিন দিন এগিয়ে গেলেও শঙ্কার খবর উঠে এসেছে অ্যাকশন এইডের একটি গবেষণায়। তারা বলছে, সঠিক প্রক্রিয়া সম্পর্কে অবগত নয় বলে বাংলাদেশে নির্যাতনের শিকার অধিকাংশ নারী বিচার পায় না। আবার অল্পকিছু অভিযোগ আদালতে গেলেও মাত্র ৩ শতাংশ নারী বিচার পান।

অ্যাকশন এইড পরিচালিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে: ‘নির্যাতনের শিকার নারীদের অধিকাংশই তাদের অভিযোগ বিচারক পর্যন্ত পৌঁছাতে পারেন না।

প্রতিবেদনে আরও বলা হয়: বাংলাদেশের ৬৬ শতাংশ নারী পারিবারিকভাবে সহিংসতার শিকার হচ্ছেন। এ নিয়ে যতগুলো মামলা হয়, তার প্রতি পাঁচটির মধ্যে চারটিই আদালতে উঠতে দুই বছর পর্যন্ত সময় লেগে যায়। নির্যাতনের শিকারদের মধ্যে ৩ দশমিক ১ শতাংশ নারী নিজেদের পক্ষে বিচার পান। বাকি ৯৬ দশমিক ৯ শতাংশ ভুক্তভোগীদের অভিযোগ আদালতে শুনানির পর্যায়ে যায় না বা গেলেও তা বাতিল হয়ে যায়।

একই অনুষ্ঠানে উপস্থাপিত আরেকটি গবেষণাপত্রে বলা হয়: দেশের ৮৪ শতাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যৌন নিপীড়ন প্রতিরোধ সংক্রান্ত কোনো কমিটির কথা জানে না। বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ জন উত্তরদাতাদের মাঝে ৬৪ দশমিক ৫ শতাংশ সুপ্রিম কোর্টের নির্দেশনা সম্পর্কে কিছুই জানেন না, অন্যদিকে ১৪ শতাংশ উত্তরদাতা এ সম্পর্কে জানলেও তাদের পরিষ্কার কোনো ধারণা নেই।

দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি নারী উন্নয়ন সরকারের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা। দেশের অগ্রগতির সঙ্গে নারীর অগ্রগতি নিয়ে ব্যাপক কথা শোনা গেলেও বাস্তবে বাংলাদেশের নারীরা ঘরে-বাইরে নির্যাতনের শিকার হন। কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানেও একই চিত্র।

আমরা মনে করি, নারীদের এই নির্যাতনের বিচার না হওয়া খুবই হতাশার। এই গবেষণা প্রতিবেদনের তথ্য আমাদের সামনে নারী নির্যাতনের ভয়াবহ দিক নতুন করে তুলে ধরেছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের পাশাপাশি বেসরকারি পর্যায়ের নজরদারি বাড়াতে হবে।

নারী নির্যাতন শূন্যের কোটায় নিয়ে আসতে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে আইনি জটিলতাসহ নানা সীমাবদ্ধতা দূর করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এর পাশাপাশি এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে।

নারী নির্যাতন বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকারি-বেসরকারি পর্যায়ে সংশ্লিষ্টদেরসহ সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা এবং নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আমরা আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: অ্যাকশন এইডগবেষণাপত্রনারী নির্যাতনবিচারসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ার্নারকে পাল্টা জবাব দিয়ে ঢাকাকে জেতালেন সাকিব-রাসেল

পরবর্তী

তবে কি আলিসের বিপিএল শেষ?

পরবর্তী

তবে কি আলিসের বিপিএল শেষ?

বুকভরা স্বপ্ন নিয়ে ছুটে চলা এক রিকশাচালকের গল্প

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT